গোলাম মোস্তফা শার্শা উপজেলা প্রতিনিধি যশোর
১২ জানুয়ারি ২০২৬ সোমবার শীত এলেই যশোরের গ্রামবাংলায় খেজুর গাছের রস সংগ্রহের উৎসব শুরু হয়।
ভোরের আলো ফোটার আগেই গাছ থেকে নামানো টাটকা খেজুরের রসের স্বাদ সত্যিই অতুলনীয়।এই প্রাকৃতিক মিষ্টতা শুধু একটি খাবার নয়, বরং যশোরের ঐতিহ্য ও সংস্কৃতির অংশ। কথায় আছে ,যশোরের যশ খেজুরের রস,শীত হলো বছরের শীতলতম ঋতু সাধারণত বসন্তের আগে আসে ।শীতের খেজুরের মিষ্টি রস মন কারে।শীত ছাড়া অন্য সময় খেজুরের রস পাওয়া যায় না।শীতের খেজুরের রস সংগ্রহ জন্য বিশেষ পদ্ধতিতে গাছ কাটে গাছিরা।হেমন্তের শুরুতেই খেজুর গাছ কাঁটা ও রস বের করার উপযোগী করে গাছ কাটা শুরু করা হয়।খেজুর গাছ কাটা রস বের করার মাধ্যমেও কিছু কৌশল আছে। যে কেউ ভালো করে গাছ কাটতে পারে না কিংবা রস বের করতে পারেনা। কখন কিভাবে কোনখানে কেমন করে কাটতে হবে এবং গাছ মারা যাবে না অথচ বেশি রস পাওয়া যাবে, একজন দক্ষ গাছিই ভালো জানে সে,।যত বেশি শীত বাড়ে খেজুরের রস তথো বেশি মিষ্টি বাড়ে। শীতের সঙ্গে রসের এক অপূর্ব যোগাযোগ। এ সময় গৌরব আর মধু বৃক্ষ থেকে সুমধর রস দিয়ে তৈরি করা হয়, নলের গুড়, পাটালি,পায়েস, রসের ভিজা পিঠা, সহ বিভিন্ন সুস্বাদু খাবার। কালের বিবর্তনে প্রকৃতি থেকে আজ খেজুরের রস হারিয়ে যেতে বসেছে।
সম্পাদক ও প্রকাশক মোঃ খায়রুল ইসলাম
প্রধান কার্যালয়: উত্তর আব্দুল্লাহপুর কোটবাড়ি ফায়দাবাদ ঢাকা।
মোবাইল: 01968525877
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৬