সাহের আলী রৌমারী উপজেলা কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামের রৌমারী সীমান্তে গুলির পর মিস্টার আলী (২৫) নামের এক যুবককে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর বিরুদ্ধে।রবিবার (১১ জানুয়ারি) দিবাগত রাত ২:৪০ মিনিটের দিকে উপজেলার সদর ইউনিয়নের খাটিয়ামারী এলাকার আন্তর্জাতিক সীমানা ১০৬৩ নম্বর পিলারের কাছে এ ঘটনা ঘটে।মোঃ মিস্টার আলী (২৫) রৌমারী সদর ইউনিয়নের রতনপুর এলাকার মােঃ আব্দুস ছালামের ছেলে।স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দিবাগত রাত ২:৪০ মিনিটের দিকে উপজেলার সদর ইউনিয়নের খাটিয়ামারী এলাকার আন্তর্জাতিক সীমানা ১০৬৩ নম্বর পিলারের কাছ দিয়ে ২০–২৫ জনের একটি চোরাকারবারি দল নো-ম্যান্সল্যান্ড পার হয়ে ভারতীয় সীমান্তে প্রবেশ করে। এ সময় তারা ভারতের কাঁটাতারের দিকে গরু, জিরা, মাদক ও কাপড় পার করার চেষ্টা করছিল। তখন চোরাকারবারিদের লক্ষ্য করে বিএসএফ গুলি ছোড়ে এবং মিস্টার আলী নামের এক বাংলাদেশি যুবককে ধরে নিয়ে যায় ভারতের কুচনীমারা ক্যাম্পের বিএসএফ সদস্যরা।রৌমারী সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড সদস্য মােঃ শফিকুল ইসলাম বলেন, সীমান্তে শীতবস্ত্র পারাপারের সময় বিএসএফ গুলি ও ককটেল ছুড়ে মিস্টারকে ধরে নিয়ে গেছে।বিজিবির জামালপুর-৩৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুজ্জামান বলেন, বিষয়টি এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। খোঁজ নেওয়া হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক মোঃ খায়রুল ইসলাম
প্রধান কার্যালয়: উত্তর আব্দুল্লাহপুর কোটবাড়ি ফায়দাবাদ ঢাকা।
মোবাইল: 01968525877
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৬