1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
অবৈধ গ্যাস মজুত ও অতিরিক্ত দাম: কাঞ্চনপুরে ব্যবসায়ীর জরিমানা  - দৈনিক প্রভাতী বাংলাদেশ
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
শিরোনাম :
হাম সংকটে রাজশাহী বিভাগ: সংক্রমণ ৩১ শতাংশ ছাড়িয়ে, শিশুদের মধ্যে বাড়ছে মৃ/ত্যু ও উদ্বেগ দোয়ারাবাজারে ধর্মীয় নেতৃবৃন্দ ও যুবকদের সঙ্গে দুর্যোগের আগাম সতর্কবার্তা প্রচার বিষয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠান ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃ/ত্যু। সোনাগাজীতে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত গাজীপুরের কালিয়াকৈরে গাউসুল আযম বৈরাবরীর ওরস সম্পন্ন। আজ দুপুর ১ টার পরে ঢাকা ও ঢাকার আশেপাশে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার পূর্বাভাস দিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। ডিবির গোয়েন্দা জালে আলোচিত ও বরখাস্তকৃত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মোঃ আফজল নাছের। বনের জমি দখল করে স্থাপনা নির্মাণ: ধলাপাড়ায় হাতেনাতে গ্রে/প্তা/র ২ পৃথিবীর মায়া ত্যাগ করে হারিয়ে গেলেন বরিশালের দৈনিক দক্ষিণবঙ্গ পত্রিকার সম্পাদক সাইদুর রহমান। শতবর্ষী পিতার আর্তনাদ সন্তানের প্রতারণা ও নির্যাতনের অভিযোগে বিপর্যস্ত জীবন

ভিডিও সংবাদ 👇👇

অবৈধ গ্যাস মজুত ও অতিরিক্ত দাম: কাঞ্চনপুরে ব্যবসায়ীর জরিমানা 

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ১০৬ বার পড়া হয়েছে

মোহাম্মদ নাসির মিয়া, বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি:

টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাঞ্চনপুর দক্ষিণপাড়া বাজারে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার মজুত রাখা এবং সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দাম আদায়ের অভিযোগে এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে সোমবার (১২ জানুয়ারি) বেলা ২.৪০ ঘটিকায় তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সরবরাহ ও মূল্য পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।অভিযান সূত্রে জানা যায়, নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই বিপুল পরিমাণ গ্যাস সিলিন্ডার অবৈধ মজুত, মূল্য তালিকা প্রদর্শন না করা এবং অতিরিক্ত দাম রাখার দায়ে কাঞ্চনপুর দক্ষিণপাড়া বাজারের ‘ফজলু এন্টারপ্রাইজ’-কে ১৫,০০০/- (পনের হাজার) টাকা জরিমানা করা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত এই দণ্ড প্রদান করেন।ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বাসাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নেয়ামত উল্ল্যা। এ সময় তার দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা তাকে সহযোগিতা করেন। আইনশৃঙ্খলা রক্ষায় অভিযানে বাসাইল থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিল।নির্ধারিত মূল্যে এলপি গ্যাস বিক্রির বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নেয়ামত উল্ল্যা বলেন, সরকার নির্ধারিত দামের বাইরে এলপিজি গ্যাস বিক্রি করা আইনত দণ্ডনীয় অপরাধ। জনস্বার্থে ও ভোক্তাদের অধিকার রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত চলবে। কেউ যদি অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রয় করে, তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।উল্লেখ্য যে, ইতিপূর্বেও একই অপরাধে বাসাইল বাসস্ট্যান্ডের তিনটি প্রতিষ্ঠান—মের্সাস আলম, লিটন মেশিনারিজ ও আসলাম এন্টারপ্রাইজকে জরিমানার আওতায় আনা হয়েছিল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট