1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
নাচোলে অবৈধ সার মজুদের দায়ে ডিলারকে জরিমানা ও সার জব্দ - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লা নি/হ/ত ৫ জনের বাডি নোয়াখালী সেনবাগে লালমোহনে গলায় ফাঁ/স দিয়ে ২ সন্তানের জনকের আ/ত্ম/হ/ত্যা। solta Super দুই নম্বর লবন বিক্রির বি/রু/দ্ধে অ/ভি/যো/গ। মা ২৬শে মার্চ ২০২৬- এ রাজবাড়ী ফেরীঘাটে বাস ডুবির ঘঠনা। চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় আব্দুল জাব্বার খানঃ চাঁদমুহা সরলপুর যুব সংঘের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন আলীকদম থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

ভিডিও সংবাদ 👇👇

নাচোলে অবৈধ সার মজুদের দায়ে ডিলারকে জরিমানা ও সার জব্দ

​অভিজিত শীল নাচোল উপজেলা প্রতিনিধি 
  • প্রকাশিত: সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ৫৪ বার পড়া হয়েছে

​অভিজিত শীল নাচোল উপজেলা প্রতিনিধি 

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সরকারি সার অবৈধভাবে মজুদ ও অতিরিক্ত মূল্যে বিক্রির অভিযোগে মেসার্স ওয়াদুদ ট্রেডার্স নামে এক বালাইনাশক ডিলারকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই ডিলারের গোডাউন থেকে অবৈধভাবে মজুদকৃত ১৭১ বস্তা সার জব্দ করা হয়।রবিবার (১১ জানুয়ারি) রাত ৮:৩০ মিনিটের সময় উপজেলার কসবা ইউনিয়নের গোলাবাড়ি বন্ধু বাজারে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা রাজিয়া।​উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, অভিযুক্ত ডিলার নুরুল ইসলাম কোনো প্রকার বিসিআইসি, বিএডিসি বা খুচরা সার ডিলারের লাইসেন্স ছাড়াই সরকারি সার অবৈধভাবে মজুদ করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দেখা যায়, তিনি সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বস্তাপ্রতি ৩০০ টাকা বেশি নিচ্ছেন। এছাড়া কৃষকরা ক্রয়ের রসিদ (মেমো) চাইলে তিনি তা দিতে অস্বীকার করতেন।​ভোক্তা অধিকার ও সার (ব্যবস্থাপনা) আইন, ২০০৬-এর ১২(৩) ধারা অনুযায়ী অপরাধ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালত মেসার্স ওয়াদুদ ট্রেডার্স কে ৫ হাজার টাকা জরিমানা করেন এবং মজুদকৃত ১৭১ বস্তা সার জব্দ করে উপজেলা কৃষি অফিসের হেফাজতে রাখার নির্দেশ দেন।​অভিযানকালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: গোলাম রব্বানী সরদার জানান, সরকারি বরাদ্দের সার কালোবাজারে বিক্রি ও অতিরিক্ত দাম নেওয়ার সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আমরা এই অভিযান চালিয়েছি। কৃষকদের স্বার্থ রক্ষায় এ ধরনের তদারকি অব্যাহত থাকবে।​উপজেলা কৃষি অফিসার সলেহ্ আকরাম বলেন, সরকারি সার বিতরণ কার্যক্রম নিয়মিত মনিটর করা হয়। কেউ যদি কৃত্রিম সংকট তৈরি করে কালো বাজারে সার বিক্রি করে, তবে তার বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।ভুক্তভোগী কৃষকদের অভিযোগ ​স্থানীয় কৃষকদের দীর্ঘদিনের অভিযোগ ছিল যে, লাইনে দাঁড়িয়ে থেকেও তারা সার পাচ্ছিলেন না। অনেক কৃষক সার সংকটের কারণে বিনা সারে চাষাবাদ করতে বাধ্য হচ্ছেন। সাধারণ কৃষকদের দাবি, একশ্রেণীর অসাধু ডিলার অধিক মুনাফার আশায় সার মজুদ করে বাজারে কৃত্রিম সংকট তৈরি করছে।অভিযানের সময় আরও উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রায়হানুল ইসলাম, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আমিনুল ইসলাম, কসবা ইউনিয়ন ভূমি কর্মকর্তা এস মোহাম্মদ এবং নাচোল থানার এসআই মো: তারেকসহ প্রশাসনের অন্যান্য ব্যক্তিবর্গ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট