1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
মান্দা উপজেলা চত্বরে সড়ক কার্পেটিংয়ে ভয়াবহ অনিয়ম সপ্তাহ না যেতেই উঠে যাচ্ছে কার্পেটিং, জনমনে তীব্র ক্ষোভ - দৈনিক প্রভাতী বাংলাদেশ
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আরিফুল হক সুবেল প্রধান এর নির্দেশনায় টঙ্গীর ৪৩ নং ওয়ার্ডে ধানের শীষের নির্বাচনী প্রচারণা   মর্ণিং স্টার কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুল ফকিরের বাজার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান পালিত গোমস্তাপুরে বিএনপির নারী কর্মী সমাবেশ এনায়েতপুরে দাঁড়ি পাল্লার নির্বাচনী জনসভা অনুষ্ঠিত  চট্টগ্রাম মীরসরাই উপজেলায় ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কর্মচারীদের বিক্ষোভ মিছিল  ফাঐ হাই স্কুল মাঠে বিএনপির বিশাল জনসভা নান্দাইলে খাল খননের দাবিতে ছেতরা বিলপাড়ে মানববন্ধন ও বিক্ষোভ ৪৭ নওগাঁ ২ আসনের পত্নীতলার আকবরপুরে ধানের শীষের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত শার্শা উপজেলার অন্তর্গত কায়বা ইউনিয়নের চালিতা বাড়িয়া  স্কুল মাঠে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত  দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নে আইডিয়াল কিন্ডার গার্টেন শ্রীপুর বাজার ,উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী অনুষ্ঠান

ভিডিও সংবাদ 👇👇

মান্দা উপজেলা চত্বরে সড়ক কার্পেটিংয়ে ভয়াবহ অনিয়ম সপ্তাহ না যেতেই উঠে যাচ্ছে কার্পেটিং, জনমনে তীব্র ক্ষোভ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

রকিবুল ইসলাম (নওগাঁ):

নওগাঁর মান্দা উপজেলা চত্বরে রাস্তা পাকাকরণ কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। উপজেলা প্রশাসনের নাকের ডগায় এমন নিম্নমানের কাজ হওয়ায় জনমনে চরম ক্ষোভ ও প্রশ্নের জন্ম দিয়েছে। সেবা নিতে আসা হাজারো মানুষ প্রতিদিন এই রাস্তা ব্যবহার করলেও কাজের মান নিয়ে কেউ যেন দায় নিতে চাইছে না এমনটাই বলছেন স্থানীয়রা।স্থানীয়দের অভিযোগ, উপজেলা প্রশাসনের চোখের সামনেই যদি এভাবে কাজ হয়, তাহলে অন্য এলাকায় ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কী ধরনের কাজ করে—তা সহজেই অনুমেয়। এ নিয়ে পুরো উপজেলা জুড়ে চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে।জানা গেছে, মাত্র পাঁচদিন আগে কার্পেটিং করা হলেও সপ্তাহ না যেতেই হাতের টানে ও পায়ের ঘষায় উঠে যাচ্ছে রাস্তার কার্পেটিং। কোথাও রেজিংয়ের মান অত্যন্ত নিম্নমানের, কোথাও কার্পেটিংয়ের পুরুত্ব কম, আবার কোথাও প্রয়োজনীয় রোলিং ছাড়াই কাজ শেষ করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান।এলজিইডি অফিস সূত্রে জানা যায়, গত ৮ সেপ্টেম্বর ২০২৪ তারিখে কাজটি সম্পাদনের নির্দেশ পান ঠিকাদার তানজিমুল ইসলাম। প্রকল্পটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৬ লক্ষ ৪৭ হাজার ৭০১ টাকা। অথচ কাজ শেষ হওয়ার আগেই রাস্তার বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় ব্যাপক সমালোচনা শুরু হয়েছে।সরেজমিনে দেখা গেছে, কোথাও রাস্তার রেজিং খুলে পড়েছে, কোথাও দেবে গেছে রাস্তা, আবার কোথাও পুরোপুরি উঠে গেছে কার্পেটিং। এমন চিত্র দেখে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের পাশাপাশি হতাশাও লক্ষ্য করা গেছে।এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী তানজিমুল ইসলাম বলেন,কাজ করতে গিয়ে অনেক লস হয়েছে। তারপরও কাজ চালিয়ে যাচ্ছি। কিছু জায়গায় সমস্যা হয়েছে, সেগুলো ঠিক করে দেওয়া হবে।কাজ তদারকির দায়িত্বে থাকা উপ-সহকারী প্রকৌশলী নজরুল ইসলাম অনিয়মের সত্যতা আংশিকভাবে স্বীকার করে বলেন,কাজটি দেখভালের জন্য চারজন কার্যসহকারী ছিলেন। আমি নিজেও পয়েন্টে ছিলাম। কিছু ত্রুটি-বিচ্যুতি আছে, সেগুলো ঠিক করে নেওয়া হবে।এ বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)‌‌ উপজেলা প্রকৌশলী আবু সায়েদ জানান- “ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলা হয়েছে। দ্রুত সমস্যাগুলো চিহ্নিত করে সংস্কার করা হবে। কাজ সম্পূর্ণ ও মানসম্মত না হলে বিল দেওয়া হবে না।এদিকে, দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন স্থানীয় সচেতন নাগরিকরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট