1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
শতবর্ষব্যাপী ঐতিহ্যবাহী বড়রিয়া ঘোড়দৌড় মেলা অনুষ্ঠিত আজ - দৈনিক প্রভাতী বাংলাদেশ
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
শিরোনাম :
পাংশায় অবৈধ বিএসবি ইটভাটার চিমনি ভেঙে দিল প্রশাসন, জরিমানা ৫০ হাজার টাকা সুন্দরবনে ঝিনুক ও শামুক পাচারকালে ট্রাকসহ ৭ হাজার ৫০০ কেজি মাল জব্দ যশোর-১ শার্শা উপজেলায় বিএনপির তিন জন নেতা জামায়াত ইসলামীতে যোগদান নীলফামারী ডিমলায় জামায়াতে ইসলামীর আমিরের আগমন উপলক্ষে স্বাগত মিছিল মুন্সিগঞ্জ-১ আসনে ধানের শীষের গণজোয়ার-রসুনিয়ায় শেখ আব্দুল্লাহর পথসভা গাজীপুর ১ আসনের একমাত্র স্বতন্ত্র প্রার্থীর স্বতঃস্ফূর্ত জনসংযোগ অন্বেষা কলেজিয়েট স্কুলে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ ৪ সন্ত্রাসী আটক ধানের শীষ, তারেক রহমান ও বিএনপি—এই তিন লক্ষ্যেই ঐক্যবদ্ধ আমরা” : নাটোরে দুলু বাঞ্ছারামপুরে জোনায়েদ সাকির গণজোয়ার

ভিডিও সংবাদ 👇👇

শতবর্ষব্যাপী ঐতিহ্যবাহী বড়রিয়া ঘোড়দৌড় মেলা অনুষ্ঠিত আজ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ৫৭ বার পড়া হয়েছে

মোঃ শফিকুল ইসলাম  মহম্মদপুর উপজেলা প্রতিনিধিঃ

মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার বড়রিয়া গ্রামে আজ সোমবার (১২ জানুয়ারি ২০২৬) শতবর্ষব্যাপী ঐতিহ্যবাহী বড়রিয়া ঘোড়দৌড় মেলা অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘদিনের ঐতিহ্য বহনকারী এই মেলাকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।সকাল থেকেই আশপাশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে হাজারো দর্শনার্থী মেলা প্রাঙ্গণে সমবেত হন। ঘোড়দৌড় প্রতিযোগিতা ছাড়াও গ্রামীণ লোকজ সংস্কৃতি, নানা ধরনের পণ্যের স্টল ও বিনোদনমূলক আয়োজন মেলাকে করে তোলে আরও প্রাণবন্ত।মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী নিতাই রায় চৌধুরী। তিনি তার বক্তব্যে বলেন, গ্রামবাংলার ঐতিহ্য ও সংস্কৃতি রক্ষায় এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও এই ঐতিহ্য ধরে রাখতে সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।মেলা উদযাপন কমিটির পক্ষ থেকে জানানো হয়, শত বছরের বেশি সময় ধরে চলে আসা এই ঘোড়দৌড় মেলা নতুন প্রজন্মের কাছে গ্রামীণ সংস্কৃতি তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। তারা সকলের সহযোগিতায় শান্তিপূর্ণভাবে মেলা আয়োজন সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট