
শার্শা গোগা ইউনিয়নে ৬নং ওয়ার্ড সেতাআমলা বিএনপির উদ্যোগে মরহুমা বেগম খালেদা জিয়ার দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গোলাম মোস্তফা
শার্শা উপজেলা প্রতিনিধি যশোর
১২জানুয়ারি ২০২৬ সোমবার
গণতন্ত্রের আপোষহীন নেত্রী সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনা ও
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর–১ আসনের জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী, আলহাজ্ব নুরুজ্জামান লিটন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপি সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক এডভোকেট মোস্তফা কামাল মিন্টু আরো উপস্থিত ছিলেন ইউনিয়নের সম্মানিত সভাপতি আলী সিনিয়র সহ-সভাপতি মোঃ সরোয়ার হোসেন সাধারণ সম্পাদক আব্দুল হামিদ সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক সহ বিএনপি বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী
দোয়া মাহফিলে দলীয় নেতাকর্মী, সমর্থক ও স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিতিতে মরহুমার রুহের মাগফেরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।