1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
রাজশাহীর শাহ্‌মখদুম থানায় ডিবি পুলিশের অভিযানে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লা নি/হ/ত ৫ জনের বাডি নোয়াখালী সেনবাগে লালমোহনে গলায় ফাঁ/স দিয়ে ২ সন্তানের জনকের আ/ত্ম/হ/ত্যা। solta Super দুই নম্বর লবন বিক্রির বি/রু/দ্ধে অ/ভি/যো/গ। মা ২৬শে মার্চ ২০২৬- এ রাজবাড়ী ফেরীঘাটে বাস ডুবির ঘঠনা। চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় আব্দুল জাব্বার খানঃ চাঁদমুহা সরলপুর যুব সংঘের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন আলীকদম থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

ভিডিও সংবাদ 👇👇

রাজশাহীর শাহ্‌মখদুম থানায় ডিবি পুলিশের অভিযানে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
  • ১০২ বার পড়া হয়েছে

অপু দাস, রাজশাহী ব্যুরো প্রধান

রাজশাহী মহানগরীর শাহ্‌মখদুম থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে একটি বিদেশি পিস্তলসহ দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তবে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।সোমবার (১২ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে শাহ্‌মখদুম থানাধীন সিলিন্দা বটতলা এলাকায় এ অভিযান চালানো হয়। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল জানতে পারে যে, ওই এলাকায় ৩ থেকে ৪ জনের একটি ছিনতাইকারী চক্র অবস্থান করছে।সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে ডিবি পুলিশের একটি বিশেষ টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজন ছিনতাইকারীরা দৌড়ে পালানোর চেষ্টা করে। পালিয়ে যাওয়ার সময় তারা সিলিন্দা বটতলা এলাকার স্থানীয় আওয়ামী লীগ কার্যালয়ের সামনে কিছু জিনিস ফেলে রেখে পাশের একটি আমবাগানের ভেতর দিয়ে দ্রুত সটকে পড়ে।ঘটনাস্থল থেকে ছিনতাইকারীরা পালিয়ে গেলে ডিবি পুলিশ স্থানীয় নৈশপ্রহরীদের উপস্থিতিতে ওই এলাকায় তল্লাশি কার্যক্রম শুরু করে। তল্লাশির একপর্যায়ে আওয়ামী লীগ কার্যালয়ের পূর্ব পাশের একটি ফাঁকা জায়গা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।উদ্ধারকৃত অস্ত্রটির গায়ে ইংরেজিতে “MADE IN USA” লেখা রয়েছে। এ ছাড়াও ঘটনাস্থল থেকে একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।রাজশাহী মহানগর ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, রাতের অন্ধকার এবং আমবাগানের সুযোগ নিয়ে ছিনতাইকারীরা পালিয়ে যেতে সক্ষম হলেও তাদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ সংক্রান্ত বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট