1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে হোসেনপুর থানায় ওপেন হাউস-ডে অনুষ্ঠিত, - দৈনিক প্রভাতী বাংলাদেশ
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাউফলে আ.লীগ নেতা শাহজাদার বিএনপিতে যোগদানের গুঞ্জন, প্রশাসনে তোলপাড় আরিফুল হক সুবেল প্রধান এর নির্দেশনায় টঙ্গীর ৪৩ নং ওয়ার্ডে ধানের শীষের নির্বাচনী প্রচারণা   মর্ণিং স্টার কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুল ফকিরের বাজার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান পালিত গোমস্তাপুরে বিএনপির নারী কর্মী সমাবেশ এনায়েতপুরে দাঁড়ি পাল্লার নির্বাচনী জনসভা অনুষ্ঠিত  চট্টগ্রাম মীরসরাই উপজেলায় ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কর্মচারীদের বিক্ষোভ মিছিল  ফাঐ হাই স্কুল মাঠে বিএনপির বিশাল জনসভা নান্দাইলে খাল খননের দাবিতে ছেতরা বিলপাড়ে মানববন্ধন ও বিক্ষোভ ৪৭ নওগাঁ ২ আসনের পত্নীতলার আকবরপুরে ধানের শীষের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত শার্শা উপজেলার অন্তর্গত কায়বা ইউনিয়নের চালিতা বাড়িয়া  স্কুল মাঠে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত 

ভিডিও সংবাদ 👇👇

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে হোসেনপুর থানায় ওপেন হাউস-ডে অনুষ্ঠিত,

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
  • ৫৯ বার পড়া হয়েছে

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে হোসেনপুর থানায় ওপেন হাউস-ডে অনুষ্ঠিত,

তপন চন্দ্র সরকার, স্টাফ রিপোর্টার, হোসেনপুর কিশোরগঞ্জ থেকে

কিশোরগঞ্জের হোসেনপুরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গনভোটকে সামনে রেখে কিশোরগঞ্জের হোসেনপুরে রাজনৈতিক, সামাজিক, শিক্ষক ও গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে ওপেন হাউস-ডে অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১১ জানুয়ারি ২০২৬ ইং) বিকাল ৩ ঘটিকায় হোসেনপুর থানার হল রুমে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন । পুলিশ সুপার হোসেনপুর থানা পুলিশের পক্ষ থেকে গার্ড অব অনার ও ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম এবং সভা পরিচালনা করেন হোসেনপুর-কটিয়াদি সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো: তফাজ্জল হোসেন । পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও গীতা পাঠের মধ্যে দিয়ে অনুষ্টান শুরু হয়েছে । এতে বিশেষ অতিথি ছিলেন হোসেনপুর উপজেলা প্রশাসনের প্রতিনিধি সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মোহসী মাসনাদ, ওসি তদন্ত লিমন বোস, উপজেলা নির্বাচন কর্মকর্তা নজরুল ইসলাম,হোসেনপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো: রফিকুল ইসলাম, অধ্যক্ষ্য এবিএম চঞ্চল,সাহেদল ইউনিয়ন চেয়ারম্যান ফিরোজ উদ্দিন, আড়াইবাড়িয়া ইউনিয়ন চেয়ারম্যান মো: খুরশিদ উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম আহব্বায়ক ও সাবেক মেয়র, এস এম মাহবুবুর রহমান, বিএনপির যুগ্ম আহব্বায়ক আবুল হাসিম সবুজ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মানসুরুল হক রবিন, জামায়াতে ইসলামী হোসেনপুর উপজেলা আমীর আমিনুল ইসলাম, পৌর জামায়াত আমীর আজহারুল ইসলাম বুলবুল,হোসেনপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এ কে এম মোহাম্মদ আলী, খাইরুল ইসলাম ফকির, জুলাই যোদ্ধা রাকিব, উপজেলা ছাত্রদলের আহব্বায়ক আবু নাইম, পৌর ছাত্রদলের সভাপতি, রাজিব মিয়া, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব,আল আমীন ভুইয়া,আ: ছালাম কৃষক দলের সভাপতি,সারোয়ার আলম সোহাগ,উপজেলা যুবদলের যুগ্ম আহব্বায়ক, ইসলামী আন্দোলন বাংলাদেশ হোসেনপুর উপজেলা সভাপতি মাওলানা মুফতি কারিমুল্লাহ, উপজেলা ছাত্রশিবির সভাপতি আশিকুর রহমান, পুজা উদযাপন কমিটির সভাপতি অমল চন্দ্র দে জগাই, যুব জোটের প্রতিনিধি আতাহার হোসেন বাবর, গণঅধিকার পরিষদের নেতা হুমায়ুন কবিরসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন। ওপেন হাউজ-ডে অনুষ্টানে নির্বাচনকালীন আইনশৃঙ্খলা, ভোটকেন্দ্রের নিরাপত্তা, আচরণবিধি মেনে চলার নির্দেশ প্রদান করেন এবং গুজব প্রতিরোধ ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার বিষয়ে মতামত ও প্রস্তাব তুলে ধরেন বক্তারা। প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার ড.এস এম ফরহাদ হোসেন বলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাবচন ও গনভোট অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশ প্রশাসন সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করতে হবে ৷

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট