আবু বকর সিদ্দিক:- মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি
জাতীয় শিক্ষক সপ্তাহ–২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন।সমষপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবদুর রহিম সরকার।উপজেলা পর্যায়ের বাছাই ও মূল্যায়ন শেষে তাকে এই সম্মাননা প্রদান করা হয়।দীর্ঘদিন ধরে শিক্ষাক্ষেত্রে নিষ্ঠা,সততা ও সৃজনশীল নেতৃত্বের স্বীকৃতি হিসেবে তিনি নির্বাচিত হন।তার দক্ষ পরিচালনায় সমষপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মান উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি ও পরীক্ষার ফলাফলেও এসেছে ইতিবাচক পরিবর্তন।পাঠদানকে আনন্দময় করতে তিনি আধুনিক শিক্ষা-পদ্ধতির প্রয়োগ করে আসছেন।সহশিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের সম্পৃক্ত করতেও তার ভূমিকা প্রশংসনীয়।বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন ও শৃঙ্খলা প্রতিষ্ঠায় তিনি রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান।নির্বাচনের খবরে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে আনন্দের বন্যা বইছে।স্থানীয় শিক্ষা পরিবার তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে।এ উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনার আয়োজন করা হয়।সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।প্রতিক্রিয়ায় মোঃ আবদুর রহিম সরকার এ সম্মাননাকে সকল শিক্ষকের সম্মিলিত অর্জন বলে উল্লেখ করেন।তিনি বলেন,শিক্ষার মানোন্নয়নে সবাইকে একযোগে কাজ করতে হবে।ভবিষ্যতেও শিক্ষার্থীদের মানবিক ও নৈতিক মানুষ হিসেবে গড়ে তুলতে কাজ করার অঙ্গীকার করেন তিনি।তার এ সাফল্য শ্রীনগরের শিক্ষা অঙ্গনে নতুন প্রেরণা যোগাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।জাতীয় শিক্ষক সপ্তাহে এমন স্বীকৃতি শিক্ষা উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক মোঃ খায়রুল ইসলাম
প্রধান কার্যালয়: উত্তর আব্দুল্লাহপুর কোটবাড়ি ফায়দাবাদ ঢাকা।
মোবাইল: 01968525877
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৬