1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
নান্দাইল প্রেসক্লাবের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে, ৭ সাংবাদিককে দেওয়া হচ্ছে "নান্দাইল প্রেসক্লাব সাংবাদিকতা পদক–২০২৫ - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন আলীকদম থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড নওগাঁর পাঁচ থানায় জ্বালানি সংকটে বিপাকে আম চাষিরা, দ্রুত সমাধানের দাবি ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ সকল বীর শহীদদের শ্রদ্ধা জানাল এডভোকেট দিলারা সুলতানা সেতু বাগমারার কৃষকের মাথায় হাত- পিঁয়াজের মণ ২০০ থেকে ২৬০ টাকা,ইতিহাসে তলানীতে দাম রাজশাহীর বাগমারায় মাদক ও অনলাইন জুয়ার বিস্তার, উদ্বিগ্ন স্থানীয়রা লুটপাট ও মিথ্যা মা/মলা/য় বাড়িছাড়া অসহায় পরিবার, আতঙ্কে দিন কাটছে চকবিষ্ণুপুরে মা/দ/ক ও জোয়ার বি/রু/দ্ধে ১৩ নং ভবানীপুর ইউনিয়নে মানববন্ধন কর্মসূচি পালন

ভিডিও সংবাদ 👇👇

নান্দাইল প্রেসক্লাবের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে, ৭ সাংবাদিককে দেওয়া হচ্ছে “নান্দাইল প্রেসক্লাব সাংবাদিকতা পদক–২০২৫

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
  • ১০০ বার পড়া হয়েছে

মোঃ এমদাদুল হক ভূইয়া  নান্দাইল (উপজেলা) প্রতিনিধি:

ময়মনসিংহ জেলার ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন নান্দাইল প্রেসক্লাবের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় ৭ জন সাংবাদিককে “নান্দাইল প্রেসক্লাব সাংবাদিকতা পদক–২০২৫প্রদান করা হচ্ছে।গত ৭ জানুয়ারি ২০২৬ তারিখে নান্দাইল প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সভায় প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের সর্বসম্মত সিদ্ধান্তক্রমে এই মনোনয়ন চূড়ান্ত করা হয়।প্রেসক্লাব সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে সাংবাদিকতায় নিষ্ঠা, পেশাদারিত্ব, সাহসিকতা ও সমাজকল্যাণমূলক ভূমিকার স্বীকৃতিস্বরূপ এই পদকের জন্য মনোনীত সাংবাদিকরা হলেন,প্রতিষ্ঠাতা সভাপতি জনাব মোশাররফ হোসেন আকন্দ (মরণোত্তর) এবং সাবেক সভাপতি জনাব ফজলুল হক ভূইয়া (মরণোত্তর)। এছাড়া জীবিত সাংবাদিকদের মধ্যে রয়েছেন অধ্যাপক আবু তাহের সাগর, সিনিয়র সাংবাদিক- বাবু রমেশ কুমার পার্থ, সিনিয়র সাংবাদিক- মোহাম্মদ কামরুজ্জামান লিটন, দৈনিক দিনকাল- এর সিনিয়র সাংবাদিক (গফরগাঁও), এছাড়াও নতুন প্রজন্মের সাংবাদিক হিসেবে- সক্রিয়তা, অনুসন্ধানী প্রতিবেদনের জন্য “দৈনিক নিরপেক্ষ পত্রিকার নান্দাইল (উপজেলা) প্রতিনিধি” ফরিদ মিয়া ও “দৈনিক প্রভাতী বাংলাদেশ পত্রিকার নান্দাইল (উপজেলা) প্রতিনিধি” মোঃ এমদাদুল হক ভূইঁয়া।নান্দাইল প্রেসক্লাব কর্তৃপক্ষ জানায়, আগামী ২৪ জানুয়ারি ২০২৬ ইং তারিখে মধুটিলা ইকোপার্কের মহুয়া রিসোর্টে এক অনাড়ম্বর কিন্তু মর্যাদাপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে মনোনীত সাংবাদিকদের হাতে সম্মাননা স্মারক, উপহার ও সনদপত্র আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হবে।প্রেসক্লাবের সভাপতি মোঃ এনামুল হক বাবুল বলেন, গ্রাম বাংলার কল্যাণে নিবেদিত থেকে যারা সাংবাদিকতাকে পেশা নয়, দায়িত্ব হিসেবে গ্রহণ করেছেন—এই সম্মাননা তাদের প্রতি আমাদের শ্রদ্ধা ও কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ।সাধারণ সম্পাদক ইলিয়াস উদ্দিন ফকির রঞ্জু জানান, আগামীতেও বস্তুনিষ্ঠ, সাহসী ও জনস্বার্থনির্ভর সাংবাদিকতা উৎসাহিত করতে নান্দাইল প্রেসক্লাব এ ধরনের স্বীকৃতি প্রদান অব্যাহত রাখবে।অনুষ্ঠান সমন্বয়কারী এবি সিদ্দিক খসরু বলেন, এই সম্মাননা নতুন প্রজন্মের সাংবাদিকদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।উল্লেখ্য, ১৯৮২ সালের ৭ জানুয়ারি প্রতিষ্ঠিত নান্দাইল প্রেসক্লাব দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে এলাকার গণতন্ত্র, মানবাধিকার ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় সাংবাদিকতার মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট