1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
নন্দীগ্রামে ইসলামী জলসা থেকে ফেরার পথে অজ্ঞাতনামা দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নারী আহত - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লা নি/হ/ত ৫ জনের বাডি নোয়াখালী সেনবাগে লালমোহনে গলায় ফাঁ/স দিয়ে ২ সন্তানের জনকের আ/ত্ম/হ/ত্যা। solta Super দুই নম্বর লবন বিক্রির বি/রু/দ্ধে অ/ভি/যো/গ। মা ২৬শে মার্চ ২০২৬- এ রাজবাড়ী ফেরীঘাটে বাস ডুবির ঘঠনা। চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় আব্দুল জাব্বার খানঃ চাঁদমুহা সরলপুর যুব সংঘের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন আলীকদম থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

ভিডিও সংবাদ 👇👇

নন্দীগ্রামে ইসলামী জলসা থেকে ফেরার পথে অজ্ঞাতনামা দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নারী আহত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ৬৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি

বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় ইসলামী জলসা থেকে বাড়ি ফেরার পথে অজ্ঞাতনামা দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক নারী গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (১৩ জানুয়ারি ২০২৬) সন্ধ্যা আনুমানিক রাত ৯টার দিকে উপজেলার বাদলাশন হটৎপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।আহত নারীর নাম মোছাঃ জলি খাতুন (২৩)। তিনি গৃহিণী। তার পিতা মোঃ জলিল। তাদের বাড়ি নন্দীগ্রাম উপজেলার বাদলাশন হটপাড়া গ্রামে।স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে জলি খাতুন তার পিতার সঙ্গে পার্শ্ববর্তী চাকমা গ্রামে একটি ইসলামী জলসা শুনতে যান। জলসা শেষে রাত আনুমানিক ৯টার দিকে বাড়ি ফেরার পথে নিজ বসতবাড়ির সন্নিকটে পৌঁছালে তার পিতা পাশের একটি চায়ের দোকানে চা পান করার জন্য বসেন। এ সময় জলি খাতুন একা বাড়ির দিকে এগিয়ে যান।বাড়ি থেকে আনুমানিক ৫০ গজ দূরে পৌঁছালে অজ্ঞাতনামা ৩ থেকে ৪ জন দুর্বৃত্ত হঠাৎ তার পথরোধ করে। তারা তার পরনের কাপড় ধরে টানাহেঁচড়া করে একপর্যায়ে পিঠে চাকু দিয়ে আঘাত করে। আহত জলি খাতুনের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।পরে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা তাকে উদ্ধার করে তাৎক্ষণিক চিকিৎসার জন্য বিজরুল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন এবং চিকিৎসকরা জানিয়েছেন তার অবস্থা আশঙ্কামুক্ত।ঘটনার পর এলাকায় আতঙ্ক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত দোষীদের শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়েছে বলে জানা গেছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশ তদন্ত শুরু করেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট