1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
রাজশাহীতে চাঞ্চল্যকর মোস্তফা শেখ হত্যা মামলার পলাতক আসামি ফরহাদ শেখ রাজধানী থেকে গ্রেফতার - দৈনিক প্রভাতী বাংলাদেশ
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
শিরোনাম :
পত্নীতলার ৩নং দিবর ইউনিয়নে বিএনপির একমত বিনিময় সভা অনুষ্ঠিত লৌহজংয়ে ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থী মাজেদুল ইসলামের গণসংযোগে জনস্রোত মাদারীপুরে ট্রাক উল্টে খাদে, দুই মৌচাষি নিহত পাংশায় অবৈধ বিএসবি ইটভাটার চিমনি ভেঙে দিল প্রশাসন, জরিমানা ৫০ হাজার টাকা সুন্দরবনে ঝিনুক ও শামুক পাচারকালে ট্রাকসহ ৭ হাজার ৫০০ কেজি মাল জব্দ যশোর-১ শার্শা উপজেলায় বিএনপির তিন জন নেতা জামায়াত ইসলামীতে যোগদান নীলফামারী ডিমলায় জামায়াতে ইসলামীর আমিরের আগমন উপলক্ষে স্বাগত মিছিল মুন্সিগঞ্জ-১ আসনে ধানের শীষের গণজোয়ার-রসুনিয়ায় শেখ আব্দুল্লাহর পথসভা গাজীপুর ১ আসনের একমাত্র স্বতন্ত্র প্রার্থীর স্বতঃস্ফূর্ত জনসংযোগ অন্বেষা কলেজিয়েট স্কুলে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

ভিডিও সংবাদ 👇👇

রাজশাহীতে চাঞ্চল্যকর মোস্তফা শেখ হত্যা মামলার পলাতক আসামি ফরহাদ শেখ রাজধানী থেকে গ্রেফতার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ৫২ বার পড়া হয়েছে

অপু দাস, রাজশাহী ব্যুরো প্রধান,রাজশাহী

জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘটিত আলোচিত মোস্তফা শেখ হত্যাকাণ্ডের ঘটনায় দায়েরকৃত হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি মোঃ ফরহাদ শেখ (৩৬) কে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। র‍্যাব-৫, রাজশাহী ও র‍্যাব-২, ঢাকা-এর যৌথ অভিযানে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।র‍্যাব জানায়, প্রতিষ্ঠার শুরু থেকেই র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় সক্রিয় ভূমিকা পালন করে আসছে। সন্ত্রাস দমন, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারসহ বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান পরিচালনা করছে এই বাহিনী।মামলার এজাহার ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রাজশাহীর চারঘাট উপজেলার বাসাদিয়াড় গ্রামের বাসিন্দা মোস্তফা শেখের সঙ্গে একই গ্রামের একাধিক ব্যক্তির দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে উভয় পক্ষ পারিবারিকভাবে আলোচনার মাধ্যমে সমাধানের সিদ্ধান্ত নিলেও সেই সিদ্ধান্ত বাস্তবায়নের আগেই মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।২০২৫ সালের ২১ অক্টোবর দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটে মোস্তফা শেখ মাঠের কাজ শেষ করে বাড়ি ফেরার পথে বাসাদিয়াড় গ্রামে জনৈক খয়ের শাহের বাড়ির সামনে পাকা সড়কে পৌঁছালে পূর্বপরিকল্পিতভাবে অবস্থান নেওয়া অভিযুক্তরা তাকে পথরোধ করে। এ সময় তারা লোহার হাসুয়া, চাপাতি ও রামদাসহ দেশীয় অস্ত্রে সজ্জিত ছিল।অভিযুক্তরা মোস্তফা শেখকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। চিৎকার ও হৈচৈ শুনে নিহতের ছেলে ওমর ফারুকসহ স্বজনরা ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্তরা দলবদ্ধভাবে মোস্তফা শেখের ওপর এলোপাতাড়ি হামলা চালায়। এতে তিনি গুরুতরভাবে আহত হন। হামলার ঘটনায় আরও কয়েকজন আহত হন বলে জানা যায়।পরে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় মোস্তফা শেখকে স্থানীয়দের সহায়তায় দ্রুত পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক ও থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়।ঘটনাটি দ্রুতই দেশব্যাপী প্রিন্ট, ইলেকট্রনিক ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোড়নের সৃষ্টি করে। পরদিন নিহতের ছেলে ওমর ফারুক বাদী হয়ে রাজশাহীর চারঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ১১ জনকে নাম উল্লেখ করে আসামি করা হয় এবং অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়। মামলাটি দণ্ডবিধির একাধিক গুরুতর ধারায় রুজু করা হয়।মামলা দায়েরের পরপরই পুলিশ ও র‍্যাব যৌথভাবে তদন্ত ও অভিযান শুরু করে। এরই মধ্যে কয়েকজন আসামিকে গ্রেফতার করা হলেও ফরহাদ শেখসহ একাধিক আসামি আত্মগোপনে চলে যায়। আত্মগোপনের কারণে তাদের বাড়িঘর দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে এবং সেই সুযোগে দুর্বৃত্তরা লুটপাট চালিয়েছে বলেও স্থানীয়ভাবে অভিযোগ রয়েছে।পরবর্তীতে র‍্যাব ছায়া তদন্ত, গোয়েন্দা নজরদারি এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় পলাতক আসামিদের অবস্থান শনাক্তে তৎপরতা বাড়ায়। এক পর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে নিশ্চিত হওয়া যায় যে, ফরহাদ শেখ রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অবস্থান করছে।এই তথ্যের ভিত্তিতে ২০২৬ সালের ১৪ জানুয়ারি দুপুর আনুমানিক ১টা ২৫ মিনিটে র‍্যাব-৫, রাজশাহী ও র‍্যাব-২, ঢাকার যৌথ আভিযানিক দল ডিএমপি মোহাম্মদপুর থানাধীন আল্লাহ করিম বিআরটিসি বাস ডিপোর সামনে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।র‍্যাব সূত্রে আরও জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ফরহাদ শেখ মোস্তফা শেখ হত্যা ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে রাজশাহীর চারঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।র‍্যাব জানিয়েছে, এই হত্যাকাণ্ডে জড়িত অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট