1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
শান্তিগঞ্জে বশির উদ্দিন ফাউন্ডেশনের আর্থিক সহায়তা ও শিক্ষা উপকরণ বিতরণ - দৈনিক প্রভাতী বাংলাদেশ
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২২ অপরাহ্ন
শিরোনাম :
পত্নীতলার ৩নং দিবর ইউনিয়নে বিএনপির একমত বিনিময় সভা অনুষ্ঠিত লৌহজংয়ে ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থী মাজেদুল ইসলামের গণসংযোগে জনস্রোত মাদারীপুরে ট্রাক উল্টে খাদে, দুই মৌচাষি নিহত পাংশায় অবৈধ বিএসবি ইটভাটার চিমনি ভেঙে দিল প্রশাসন, জরিমানা ৫০ হাজার টাকা সুন্দরবনে ঝিনুক ও শামুক পাচারকালে ট্রাকসহ ৭ হাজার ৫০০ কেজি মাল জব্দ যশোর-১ শার্শা উপজেলায় বিএনপির তিন জন নেতা জামায়াত ইসলামীতে যোগদান নীলফামারী ডিমলায় জামায়াতে ইসলামীর আমিরের আগমন উপলক্ষে স্বাগত মিছিল মুন্সিগঞ্জ-১ আসনে ধানের শীষের গণজোয়ার-রসুনিয়ায় শেখ আব্দুল্লাহর পথসভা গাজীপুর ১ আসনের একমাত্র স্বতন্ত্র প্রার্থীর স্বতঃস্ফূর্ত জনসংযোগ অন্বেষা কলেজিয়েট স্কুলে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

ভিডিও সংবাদ 👇👇

শান্তিগঞ্জে বশির উদ্দিন ফাউন্ডেশনের আর্থিক সহায়তা ও শিক্ষা উপকরণ বিতরণ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাশ, স্টাফ রিপোর্টার, সুনামগঞ্জ

সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজের ৭০ জন মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীর মাঝে আর্থিক সহায়তা এবং ৫০ জন শিক্ষার্থীকে স্কুল ড্রেস প্রদান করেছে বশির উদ্দিন ফাউন্ডেশন।মঙ্গলবার (১৩জানুয়ারি) দুপুর ১২টায় সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজের হল কক্ষে আয়োজিত এক সাংস্কৃতিক সেমিনার ও সহায়তা বিতরণ অনুষ্ঠানে এ কার্যক্রম বাস্তবায়ন করা হয়। অনুষ্ঠানে অত্র প্রতিষ্ঠানের সহকারি প্রধান শিক্ষক মো. তাজুদ আলীর সভাপতিত্বেএবং প্রভাষক মোস্তাহার মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বশির উদ্দিন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক,গাজীনগর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী মো. ছফির উদ্দিন।অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বশির উদ্দিন ফাউন্ডেশনের সদস্য জিয়া উদ্দিন,মধুপুর মানবসেবা পরিষদের প্রতিষ্ঠাতা পরিচালক মো. নেজাবুল ইসলাম,গাজীনগর গ্রামের তরুণ সমাজসেবক জিয়াউর রহমান,এইচ,এম শামসুর নুর ও প্রভাষক সেলিম আহমদ প্রমুখ।অনুষ্ঠানে বশির উদ্দিন ফাউন্ডেশনের অর্থায়নে ৭০ জন মেধাবী শিক্ষার্থীর হাতে জনপ্রতি ১ হাজার টাকা করে মোট ৭০ হাজার টাকা নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।পাশাপাশি ৫০ জন শিক্ষার্থীর মাঝে স্কুল ড্রেস বিতরণ করা হয়।এছাড়াও জানানো হয়, ২০২৬ সালের জানুয়ারি মাস থেকে প্রতি মাসে ২০ জন মেধাবী শিক্ষার্থীকে জনপ্রতি ১ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা নিয়মিত আর্থিক সহায়তা প্রদান করা হবে।এ সময় উপস্থিত ছিলেন বশির উদ্দিন ফাউন্ডেশনের সদস্য যুক্তরাজ্য প্রবাসী ছাবিহা বেগম, যুক্তরাষ্ট্র প্রবাসী শাওন উদ্দিন, যুক্তরাজ্য প্রবাসী সায়েরা বেগম, আবুল ফয়েজসহ সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষক-শিক্ষিকা মণ্ডলী এবং শিক্ষার্থীরা।এ ধরনের শিক্ষা সহায়ক উদ্যোগে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ব্যাপক সন্তোষ ও কৃতজ্ঞতার প্রকাশ লক্ষ্য করা যায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট