1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
কাশিয়ানীতে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, পাঁচ জনের বিরুদ্ধে আদালতে মামলা  - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম :
প্রতিকূলতার মাঝেও সুরের জয়: তরুণ তবলচি শ্রাবণ হোসেনের গল্প ফুলগাজীতে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস ও মনমুগ্ধকর কুচকাওয়াজ ন্যায় ও বৈষম্যহীন দেশ গড়তে হবে ও জুলাই সনদ বাস্তবায়ন করা হবে। ২৬ শে মার্চ এক অনুষ্ঠানে সৈয়দ এমরান সালেহ প্রিন্স পরশুরামে নানা আয়োজনে স্বাধীনতা দিবস ও মনমুগ্ধকর কুচকাওয়াজ অনুষ্ঠিত শহীদের স্বপ্নে অসাম্প্রদায়িক বাংলাদেশ,স্বাধীনতা এদিবসে কক্সবাজারে খেলাঘরের বর্ণিল আয়োজন রৌমারীতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ/সহ আ/টক ২ মাদারীপুরের কালকিনিতে ইউপি সদস্যের ছেলে আত্ম/হত্যা বগুড়ায় হ/ত্যা মাম/লার পলা/তক আসা/মি ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফ/তার মেম্বার পদপ্রার্থী নূর মোহাম্মদ মোল্লা কেশবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

ভিডিও সংবাদ 👇👇

কাশিয়ানীতে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, পাঁচ জনের বিরুদ্ধে আদালতে মামলা 

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ১৭২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ঘোনাপাড়া বাজারের পূর্ব পাশে এক গৃহবধূ সঙ্গে ঘটনাটি ঘটে।তিনি বলেন, শনিবার ১০ (জানুয়ারি) কাশিয়ানী থেকে ইজি বাইকে করে তার বোনের বাড়ি তাড়াইল যাচ্ছিলেন। সন্ধ্যা ৭টার দিকে ঘোনাপাড়া বাজারের পূর্ব পাশে আসলে অস্ত্রের মুখে জিম্মি করে ইজিবাইক থেকে তাকে নামানো হয়। পরে সেখানে থাকা একটি দোতলা বাসায় নিয়ে গিয়ে সংঘবদ্ধ ভাবে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে।ভুক্তভোগী গৃহবধূর বাড়ি কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামে। তিনি এক সন্তানের জননী বলে জানা গেছে।এই ঘটনায় ভুক্তভোগী গোপালগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্র্যাইব্যুনালে ৫ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও ৪-৫ জনকে আসামি করে সোমবার ১২ (জানুয়ারি) মামলা করেছেন।ট্রাইব্যুনালের বিচারক মামলাটি গ্রহণ করে কাশিয়ানী থানার ওসিকে নথিভূক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।মামলার আসামিরা হলেন– উপজেলার ঘোনাপাড়া গ্রামের মৃত শাজাহান মোল্যার ছেলে সান্টু মোল্যা (৪০), অসিম ফকির (৩৫), মুন্নুর ছেলে ইমন (২৮),খায়েরহাট গ্রামে খবির তালুকদারের ছেলে ওহিদুজ্জামান তালুকদার (৪৫), এবং জঙ্গলমুকুন্দপুর গ্রামের জাহাঙ্গীরের ছেলে কালু (২৬)।
বাদীর আইনজীবী অ্যাডভোকেট জাবের আলম মোল্যা মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ১০ (জানুয়ারি) সন্ধ্যায় ওই গৃহবধূ ইজিবাইকে করে তারাইল গ্রামে বোনের বাড়িতে যাচ্ছিলেন। পথে ঘোনাপাড়া বাজার এলাকায় পৌঁছেলে অভিযুক্তরা তার মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে জোরপূর্বক একটি ভবনের দ্বিতীয় তলায় নিয়ে যায়।সেখানে তাকে বিবস্ত্র করে হাতে মাদক ও অস্ত্র দিয়ে আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করা হয়। এসব ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অভিযুক্তরা তাকে পালাক্রমে ধর্ষণ করে।কাশিয়ানী থানার ওসি মো. মাহফুজুর রহমান বলেন,আদালতের আদেশ পেলে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট