মোঃ আমজাদ হোসেন উপজেলা প্রতিনিধি, চিরিরবন্দর, দিনাজপুর
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) এর আওতাধীন উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের ৪৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১৪ জানুয়ারি ২০২৬) চিরিরবন্দর উপজেলার অফিসার্স ক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় সমবায় সমিতির সদস্যবৃন্দ, কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বার্ষিক আয়-ব্যয়ের হিসাব, উন্নয়ন কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সভায় বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় বক্তারা বলেন, সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করা সম্ভব।সদস্যদের সক্রিয় অংশগ্রহণ ও স্বচ্ছ ব্যবস্থাপনার মাধ্যমে এই সমবায় আরও কার্যকর ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।সভা শেষে সদস্যদের বিভিন্ন প্রশ্ন ও প্রস্তাবের উত্তর প্রদান করা হয় এবং সমিতির আগামী দিনের কার্যক্রমের রূপরেখা তুলে ধরা হয়।
সম্পাদক ও প্রকাশক মোঃ খায়রুল ইসলাম
প্রধান কার্যালয়: উত্তর আব্দুল্লাহপুর কোটবাড়ি ফায়দাবাদ ঢাকা।
মোবাইল: 01968525877
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৬