1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
ডিমলায় প্রেমের সম্পর্কের জেরে সেনা সদস্য আটক, এলাকায় চাঞ্চল্য - দৈনিক প্রভাতী বাংলাদেশ
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ট্রাক উল্টে খাদে, দুই মৌচাষি নিহত পাংশায় অবৈধ বিএসবি ইটভাটার চিমনি ভেঙে দিল প্রশাসন, জরিমানা ৫০ হাজার টাকা সুন্দরবনে ঝিনুক ও শামুক পাচারকালে ট্রাকসহ ৭ হাজার ৫০০ কেজি মাল জব্দ যশোর-১ শার্শা উপজেলায় বিএনপির তিন জন নেতা জামায়াত ইসলামীতে যোগদান নীলফামারী ডিমলায় জামায়াতে ইসলামীর আমিরের আগমন উপলক্ষে স্বাগত মিছিল মুন্সিগঞ্জ-১ আসনে ধানের শীষের গণজোয়ার-রসুনিয়ায় শেখ আব্দুল্লাহর পথসভা গাজীপুর ১ আসনের একমাত্র স্বতন্ত্র প্রার্থীর স্বতঃস্ফূর্ত জনসংযোগ অন্বেষা কলেজিয়েট স্কুলে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ ৪ সন্ত্রাসী আটক ধানের শীষ, তারেক রহমান ও বিএনপি—এই তিন লক্ষ্যেই ঐক্যবদ্ধ আমরা” : নাটোরে দুলু

ভিডিও সংবাদ 👇👇

ডিমলায় প্রেমের সম্পর্কের জেরে সেনা সদস্য আটক, এলাকায় চাঞ্চল্য

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

লিয়াকত আলী জেলা প্রতিনিধি নীলফামারীর

দৈনিক প্রভাতি বাংলাদেশ সোমবার (১২ জানুয়ারি) মধ্যরাতে উপজেলার মতিরবাজার এলাকায় এ ঘটনা ঘটে।আটক সেনা সদস্যের নাম মোঃ আলী হোসেন (১৯)। তিনি ডিমলা উপজেলার টেপাখরিবাড়ী ইউনিয়নের দক্ষিণ খরিবাড়ী এলাকার তেলিবাজার গ্রামের বাসিন্দা মোঃ দেলোয়ার হোসেনের ছেলে। বর্তমানে তিনি সাভার ক্যান্টনমেন্টে কর্মরত রয়েছেন। ভুক্তভোগী মেয়েটি মতিরবাজার এলাকার খয়রাত ইসলাম (৪৭) (ছদ্মনাম) এর উচ্চমাধ্যমিক পডুয়া মেয়ে মোছাঃ হাসিনা (১৮) (ছদ্মনাম) স্থানীয় সূত্রে জানা গেছে, গত তিন থেকে চার বছর ধরে ওই মেয়ের সঙ্গে সেনা সদস্য আলী হোসেনের প্রেমের সম্পর্ক ছিল। বিয়ের আশ্বাস দিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে। সেনাবাহিনীর চাকরিতে যোগদানের পর আলী হোসেন বিয়ের বিষয়ে গড়িমসি শুরু করলে উভয় পরিবারের মধ্যে বিরোধ দেখা দেয়।সোমবার রাতে আলী হোসেন মেয়েটির বাড়িতে গেলে পরিবার ও এলাকাবাসী তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। এ সময় উভয়েই প্রেমের সম্পর্কের কথা স্বীকার করেন। পরে মেয়ের পরিবার বিয়ের দাবি জানালে আলী হোসেন সম্মতি দেন। তবে তার পরিবারের পক্ষ থেকে থানায় একটি এজাহার দায়ের করা হয়।এলাকাবাসী জানান, ঘটনার বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের উদ্যোগে পাশের এক প্রতিবেশীর বাড়িতে তাদের বিয়ে সম্পন্ন করা হয়। কিন্তু বিয়ের কিছুক্ষণের মধ্যেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সেনা সদস্য ও ওই শিক্ষার্থীকে উদ্ধার করে। এ সময় ঘটনায় জড়িত সন্দেহে আরও তিনজনকে আটক করা হয়।ভুক্তভোগী শিক্ষার্থী জানান, “দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর বিয়ের আশ্বাসে আমি তার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে জড়াই। পরবর্তীতে এই ঘটনায় আমি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ি।সেনা সদস্য মোঃ আলী হোসেন বলেন, “প্রশিক্ষণ শেষে সেনাবাহিনীতে যোগ দেওয়ার পর আমি মেয়ের বাবার সঙ্গে ফোনে কথা বলে বিয়ের প্রস্তাব দিই। ছুটিতে বাড়ি এসে দেখা করতে গেলে এলাকাবাসী আমাকে আটক করে এবং পরে আমাদের বিয়ে দেওয়া হয়।সেনা সদস্যের বাবা মোঃ দেলোয়ার হোসেন জানান, “ঘটনার রাতে আমি থানায় একটি এজাহার দায়ের করি। পরে পুলিশ আমার ছেলেসহ কয়েকজনকে থানায় নিয়ে যায়। মীমাংসার প্রস্তাব দিলেও মামলা হওয়ায় তা আদালতে পাঠানো হচ্ছে বলে জানানো হয়।ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শওকত আলী সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সেনা সদস্যসহ পাঁচজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে পাঠানো হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট