1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
তালায় মোটরসাইকেল–বাসের মুখোমুখি সংঘর্ষে ইউনিয়ন যুবদল নেতার মৃত্যু - দৈনিক প্রভাতী বাংলাদেশ
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
বাউফলে আ.লীগ নেতা শাহজাদার বিএনপিতে যোগদানের গুঞ্জন, প্রশাসনে তোলপাড় আরিফুল হক সুবেল প্রধান এর নির্দেশনায় টঙ্গীর ৪৩ নং ওয়ার্ডে ধানের শীষের নির্বাচনী প্রচারণা   মর্ণিং স্টার কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুল ফকিরের বাজার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান পালিত গোমস্তাপুরে বিএনপির নারী কর্মী সমাবেশ এনায়েতপুরে দাঁড়ি পাল্লার নির্বাচনী জনসভা অনুষ্ঠিত  চট্টগ্রাম মীরসরাই উপজেলায় ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কর্মচারীদের বিক্ষোভ মিছিল  ফাঐ হাই স্কুল মাঠে বিএনপির বিশাল জনসভা নান্দাইলে খাল খননের দাবিতে ছেতরা বিলপাড়ে মানববন্ধন ও বিক্ষোভ ৪৭ নওগাঁ ২ আসনের পত্নীতলার আকবরপুরে ধানের শীষের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত শার্শা উপজেলার অন্তর্গত কায়বা ইউনিয়নের চালিতা বাড়িয়া  স্কুল মাঠে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত 

ভিডিও সংবাদ 👇👇

তালায় মোটরসাইকেল–বাসের মুখোমুখি সংঘর্ষে ইউনিয়ন যুবদল নেতার মৃত্যু

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ৪৫ বার পড়া হয়েছে

আরিফুল ইসলাম উপজেলা প্রতিনিধি তালা সাতক্ষীরা

সাতক্ষীরার তালা উপজেলায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নাজমুল হাসান রানা (৩৫) নামে এক যুবদল নেতা নিহত হয়েছেন।
নিহত নাজমুল হাসান রানা তালা সদর ইউনিয়নের হাজরাকাটি গ্রামের বাসিন্দা এবং রাজ্জাক সরদারের ছেলে। তিনি খলিলনগর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল ১০টার দিকে পাইকগাছা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা লিটন ট্রাভেলস পরিবহনের একটি বাস তালা ফায়ার সার্ভিস অফিসের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক নাজমুল হাসান রানা গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা দ্রুত তালা ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেয়। ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে।এ বিষয়ে তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন,“দুর্ঘটনায় জড়িত বাসটির চালককে আটক করা হয়েছে এবং পরিবহনটি জব্দ করা হয়েছে। ঘটনার কারণ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট