1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
নাচোলে মধ্যরাতে শীতার্তদের দ্বারে ইউএনও: মানবিক উদ্যোগে প্রশংসার জোয়ার - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
শিরোনাম :
প্রতিকূলতার মাঝেও সুরের জয়: তরুণ তবলচি শ্রাবণ হোসেনের গল্প ফুলগাজীতে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস ও মনমুগ্ধকর কুচকাওয়াজ ন্যায় ও বৈষম্যহীন দেশ গড়তে হবে ও জুলাই সনদ বাস্তবায়ন করা হবে। ২৬ শে মার্চ এক অনুষ্ঠানে সৈয়দ এমরান সালেহ প্রিন্স পরশুরামে নানা আয়োজনে স্বাধীনতা দিবস ও মনমুগ্ধকর কুচকাওয়াজ অনুষ্ঠিত শহীদের স্বপ্নে অসাম্প্রদায়িক বাংলাদেশ,স্বাধীনতা এদিবসে কক্সবাজারে খেলাঘরের বর্ণিল আয়োজন রৌমারীতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ/সহ আ/টক ২ মাদারীপুরের কালকিনিতে ইউপি সদস্যের ছেলে আত্ম/হত্যা বগুড়ায় হ/ত্যা মাম/লার পলা/তক আসা/মি ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফ/তার মেম্বার পদপ্রার্থী নূর মোহাম্মদ মোল্লা কেশবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

ভিডিও সংবাদ 👇👇

নাচোলে মধ্যরাতে শীতার্তদের দ্বারে ইউএনও: মানবিক উদ্যোগে প্রশংসার জোয়ার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ১১৭ বার পড়া হয়েছে

অভিজিত শীল নাচোল উপজেলা প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে কনকনে শীত আর হিমেল হাওয়ায় যখন জনজীবন বিপর্যস্ত, তখন অসহায় মানুষের পাশে উষ্ণতার পরশ নিয়ে দাঁড়িয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) গোলাম রব্বানী সরদার। গত কয়েকদিন ধরে গভীর রাতে উপজেলার বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে তিনি শীতার্ত ও দুস্থদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করছেন। প্রশাসনের এমন মানবিক উদ্যোগ স্থানীয় মহলে ব্যাপক প্রশংসিত হয়েছে।উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে জেলা প্রশাসকের মাধ্যমে প্রাপ্ত প্রায় দুই হাজার পিস কম্বল বিতরণের কার্যক্রম চলছে। গত রাতে ইউএনও গোলাম রব্বানী সরদার নিজে নাচোল রেল স্টেশন, বাস স্ট্যান্ড এবং প্রত্যন্ত অঞ্চলের গ্রামগুলোতে ঘুরে ছিন্নমূল মানুষের মাঝে কম্বল তুলে দেন। এসময় তাঁর সাথে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) দুলাল হোসেনসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মচারীরা।উপকারভোগীদের আবেগঘন প্রতিক্রিয়া বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বরে কম্বল নিতে আসা হাঁকরইল গ্রামের বিধবা উজলেফা ও খোসজান বেওয়া এবং প্রতিবন্ধী বেলেনুর বেওয়া বলেন, এই হাড়কাঁপানো শীতে একটা কম্বল আমাদের খুব দরকার ছিল। ইউএনও স্যার নিজে এসে আমাদের খোঁজ নিয়েছেন, আমরা উনার জন্য প্রাণভরে দোয়া করি।
রেল স্টেশনে গভীর রাতে কম্বল পাওয়া ভ্যানচালক রবিউল ও মশিউর আবেগপ্লুত হয়ে বলেন, শীতোত কম্বল পায়্যা মুর জীবন বাঁচলু। উঁহার (ইউএনও) লাগি দুয়া করাম বাপু।এই বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানী সরদার জানান, শীতার্ত কোনো মানুষ যেন কষ্টের শিকার না হয়, সেজন্য সরকারি ত্রাণ পৌঁছে দিতে আমরা সচেষ্ট আছি। জনপ্রতিনিধিদের মাধ্যমে বিতরণের পাশাপাশি আমরা সরাসরি অসহায় মানুষদের কাছে যাওয়ার চেষ্টা করছি যাতে প্রকৃত দুস্থরা এই সহায়তা পায়। এই কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট