1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
নির্বাচনী সচেতনতা মূলক প্রচারণায় চান্দিনা সমবায় অফিসের উদ্যোগ - দৈনিক প্রভাতী বাংলাদেশ
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় আর নেই বেনাপোল থানা প্রেসক্লাবের নাম পরিবর্তন, নতুন নাম “উপজেলা প্রেসক্লাব শার্শা” ডিমলায় ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষকেরা। পদ্মায় গোসলে নেমে নিখোঁজ স্কুলছাত্র,মাওয়া এলাকায় ডুবুরি অভিযান অব্যাহত শ্যামনগরে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা ফ্ল্যাট জালিয়াতি মামলায় ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক কে হাজির হতে গেজেট প্রকাশের নির্দেশ আদালতের। শ্যামনগরে আশা ব্রিকস্ ও পেট্রোল পাম্পের মালিকের বাড়ীতে দূ/র্ধ/র্ষ চু/রি মার্কিন কারাগার থেকে মাদুরো দম্পতির আবেগঘন বার্তা আমরা অটল ও শান্ত আছি মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটির গোপন তথ্য ইরানকে দিচ্ছে রাশিয়া জেলেনস্কির বিস্ফোরক দাবি শ্যামনগরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

ভিডিও সংবাদ 👇👇

নির্বাচনী সচেতনতা মূলক প্রচারণায় চান্দিনা সমবায় অফিসের উদ্যোগ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ১৪৪ বার পড়া হয়েছে

মোঃ আনোয়ার পারভেজ জেলা প্রতিনিধি, কুমিল্লা

আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ ইং তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। একই দিনে আয়োজিত হবে সংবিধান সংস্কার বিষয়ক হ্যাঁ/না ভোট। গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে চান্দিনা উপজেলা প্রশাসন ইতোমধ্যেই নানা উদ্যোগ গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে চান্দিনা উপজেলা সমবায় অফিস সাধারণ জনগণের মাঝে লিফলেট বিতরণ করে সচেতনতা সৃষ্টি করেছে।চান্দিনা উপজেলা সমবায় অফিসের উদ্যোগে আয়োজিত এ লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নেন অডিট অফিসার তামান্না আক্তার সহ সমবায় অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী বৃন্দ। তারা সাধারণ মানুষের হাতে লিফলেট তুলে দেন।লিফলেটে ভোটাধিকার প্রয়োগের গুরুত্ব, গণভোটে অংশগ্রহণের প্রয়োজনীয়তা এবং সংবিধান সংস্কারের তাৎপর্য তুলে ধরা হয়। কর্মকর্তারা জনগণকে জানান, গণতন্ত্রকে শক্তিশালী করতে প্রতিটি ভোট অত্যন্ত মূল্যবান।স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। অনেকেই বলেন, লিফলেটের মাধ্যমে তারা নির্বাচনী প্রক্রিয়া ও গণভোট সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পেয়েছেন। বিশেষ করে গ্রামীণ জনগোষ্ঠীর কাছে এ ধরনের প্রচারণা কার্যকর ভূমিকা রাখছে।অডিট অফিসার তামান্না আক্তার জানান, “জনগণকে সঠিক তথ্য প্রদান এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। “লিফলেট বিতরণের মাধ্যমে আমরা প্রত্যেককে মনে করিয়ে দিতে চাই যে ভোট দেওয়া শুধু অধিকার নয়, দায়িত্বও।চান্দিনা উপজেলা সমবায় অফিসের এ উদ্যোগ স্থানীয় জনগণের মধ্যে নির্বাচনী সচেতনতা বৃদ্ধিতে ইতিবাচক প্রভাব ফেলেছে। আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোটে জনগণের অংশগ্রহণ বাড়াতে এ ধরনের প্রচারণা কার্যক্রমকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট