1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
পবিত্র রমজান মাসের সম্ভাব্য তারিখ ১৮ ফেব্রুয়ারি - দৈনিক প্রভাতী বাংলাদেশ
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আরিফুল হক সুবেল প্রধান এর নির্দেশনায় টঙ্গীর ৪৩ নং ওয়ার্ডে ধানের শীষের নির্বাচনী প্রচারণা   মর্ণিং স্টার কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুল ফকিরের বাজার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান পালিত গোমস্তাপুরে বিএনপির নারী কর্মী সমাবেশ এনায়েতপুরে দাঁড়ি পাল্লার নির্বাচনী জনসভা অনুষ্ঠিত  চট্টগ্রাম মীরসরাই উপজেলায় ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কর্মচারীদের বিক্ষোভ মিছিল  ফাঐ হাই স্কুল মাঠে বিএনপির বিশাল জনসভা নান্দাইলে খাল খননের দাবিতে ছেতরা বিলপাড়ে মানববন্ধন ও বিক্ষোভ ৪৭ নওগাঁ ২ আসনের পত্নীতলার আকবরপুরে ধানের শীষের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত শার্শা উপজেলার অন্তর্গত কায়বা ইউনিয়নের চালিতা বাড়িয়া  স্কুল মাঠে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত  দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নে আইডিয়াল কিন্ডার গার্টেন শ্রীপুর বাজার ,উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী অনুষ্ঠান

ভিডিও সংবাদ 👇👇

পবিত্র রমজান মাসের সম্ভাব্য তারিখ ১৮ ফেব্রুয়ারি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

মো: জিহাদ হোসেন বিশেষ প্রতিনিধি ভোলা সদর, ভোলা

রমজানের এর আর মাত্র ৩৬ দিন বাকি,বিশ্বজুড়ে মুসলিম ধর্মাবলম্বীদের সিয়াম সাধনার মাস পবিত্র রমজান শুরু হতে। দুবাইয়ের ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাকটিভিটিজ ডিপার্টমেন্ট প্রকাশিত ২০২৬ সালের ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ১৮ ফেব্রুয়ারি পবিত্র রমজানের প্রথম দিন হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে।সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীরাও ১৮ ফেব্রুয়ারিকেই রমজান শুরুর সবচেয়ে শক্তিশালী সম্ভাব্য দিন হিসেবে উল্লেখ করেছেন।
মহাকাশ গবেষণা ও জ্যোতির্বিজ্ঞানভিত্তিক তথ্য বিশ্লেষণ করে এই সম্ভাব্য তারিখের পূর্বাভাস দেওয়া হয়েছে বলে জানিয়েছে গালফ নিউজ।হিজরি বর্ষপঞ্জির মাসগুলো চাঁদ দেখার ওপর সম্পূর্ণ নির্ভরশীল হওয়ায় প্রতি বছর রমজান ও ঈদের তারিখে একদিনের হেরফের হয়ে থাকে। দুবাইয়ের সরকারি ক্যালেন্ডার অনুযায়ী, পবিত্র রমজানের সম্ভাব্য শেষ দিন হতে পারে ১৯ মার্চ (বৃহস্পতিবার)। সে হিসেবে ২০ মার্চ পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে।শাবান মাসের শেষে রমজানের চাঁদ দেখা সাপেক্ষেই বিশ্বের বিভিন্ন দেশের চাঁদ দেখা কমিটি আনুষ্ঠানিকভাবে রোজার শুরুর তারিখ ঘোষণা করবে।বর্তমানে হিজরি বর্ষপঞ্জির রজব মাস চলছে। সাধারণত হিজরি মাসগুলো ২৯ অথবা ৩০ দিনের হয়ে থাকে।রমজান মাস শুরুর সম্ভাব্য সময়কে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন মুসলিম দেশে ইতিমধ্যে প্রস্তুতি শুরু হয়েছে। নিত্যপণ্যের সরবরাহ, বাজার নিয়ন্ত্রণ স্বাভাবিক রাখা এবং ধর্মীয় উৎসবের পরিবেশ তৈরি করতে সরকার ও বেসরকারি প্রতিষ্ঠানগুলো বিশেষ পরিকল্পনা গ্রহণ করছে।তবে সব সময়ের মতো এবারও নিজ নিজ দেশের চাঁদ দেখা কমিটির আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমেই পবিত্র রমজান ও ঈদুল ফিতরের চূড়ান্ত তারিখ নির্ধারিত হবে ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট