পটুয়াখালী জেলা প্রতিনিধি মোঃ রুবেল হোসেন
পটুয়াখালী বাউফল উপজেলায় আসন্ন গণভোটকে সামনে রেখে উপজেলার সকল প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কলেজের প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এক মতবিনিময় ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে গণভোটের গুরুত্ব ও প্রক্রিয়া সম্পর্কে সচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ করা হয়।সভায় সভাপতিত্ব করেন বাউফল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার সালেহ আহমেদ। তিনি বলেন, গণভোট একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া।শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানরা সমাজে সচেতন নাগরিক তৈরিতে অগ্রণী ভূমিকা পালন করেন। তাই সঠিক তথ্য শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে পৌঁছে দিতে তাদের সহযোগিতা অত্যন্ত জরুরি।সভায় গণভোটের উদ্দেশ্য, ভোট প্রদানের পদ্ধতি, ভোটারদের অধিকার ও দায়িত্বসহ বিভিন্ন বিষয় বিস্তারিতভাবে তুলে ধরা হয়। পাশাপাশি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে গণভোট সম্পন্ন করতে সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করা হয়।অনুষ্ঠানে উপস্থিত প্রতিষ্ঠান প্রধানরা গণভোট বিষয়ে সরকার নির্ধারিত নির্দেশনা মেনে শিক্ষার্থী ও সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশক মোঃ খায়রুল ইসলাম
প্রধান কার্যালয়: উত্তর আব্দুল্লাহপুর কোটবাড়ি ফায়দাবাদ ঢাকা।
মোবাইল: 01968525877
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৬