1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
লৌহজংয়ে মুনসুর সরদারের বাড়িতে যৌথ বাহিনীর অভিযান,মাদক ও চোরাই সামগ্রীসহ তিনজন আটক - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লা নি/হ/ত ৫ জনের বাডি নোয়াখালী সেনবাগে লালমোহনে গলায় ফাঁ/স দিয়ে ২ সন্তানের জনকের আ/ত্ম/হ/ত্যা। solta Super দুই নম্বর লবন বিক্রির বি/রু/দ্ধে অ/ভি/যো/গ। মা ২৬শে মার্চ ২০২৬- এ রাজবাড়ী ফেরীঘাটে বাস ডুবির ঘঠনা। চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় আব্দুল জাব্বার খানঃ চাঁদমুহা সরলপুর যুব সংঘের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন আলীকদম থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

ভিডিও সংবাদ 👇👇

লৌহজংয়ে মুনসুর সরদারের বাড়িতে যৌথ বাহিনীর অভিযান,মাদক ও চোরাই সামগ্রীসহ তিনজন আটক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ৭৪ বার পড়া হয়েছে

আবু বকর সিদ্দিক:-মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদক,নগদ অর্থ ও চোরাই সামগ্রী উদ্ধার করা হয়েছে।এ সময় তিনজনকে আটক করা হয়।মঙ্গলবার রাতে হলদিয়া ইউনিয়নের গোয়ালিমান্দ্রা পশ্চিম পারের খালপাড় এলাকায় অভিযানটি পরিচালিত হয়।অভিযানটি পরিচালনা করা হয় মুনসুর সরদারের বাড়িতে।অভিযানে নেতৃত্ব দেন বাংলাদেশ সেনাবাহিনীর মেজর এহসানুল হক।সেনাবাহিনীর একটি বিশেষ টিম অভিযানে অংশ নেয়।অভিযানকালে আটককৃতদের কাছ থেকে গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।এছাড়া নগদ ১৭ হাজার ৬২৪ টাকা জব্দ করা হয়েছে।উদ্ধারকৃত অন্যান্য সামগ্রীর মধ্যে রয়েছে তিনটি মোবাইল ফোন।পাশাপাশি একটি ইজিবাইকের তিনটি ব্যাটারি ও তিনটি সাইকেল উদ্ধার করা হয়।আটক ব্যক্তিরা হলেন মো. শরিফুল ইসলাম (২৭)।অন্য দু’জন হলেন মো.মুনসুর সরদার (৩৭) ও মো.আমান সরদার।তিনজনেরই বাড়ি গোয়ালিমান্দ্রা গ্রামে,থানা লৌহজং।আটককৃতদের বিরুদ্ধে মাদক ও চোরাই মালামাল সংরক্ষণের অভিযোগ রয়েছে।অভিযান শেষে তাদের লৌহজং থানায় হস্তান্তর করা হয়।থানা সূত্রে জানা গেছে,প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।স্থানীয়দের মধ্যে অভিযানে স্বস্তি ফিরে এসেছে।সংশ্লিষ্ট সূত্র জানায়,এলাকায় মাদক ও অপরাধ দমনে অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট