মোঃ আরিফুজ্জামান আরিফ, স্টাফ রিপোর্টার (সাতক্ষীরা) :
সাতক্ষীরার শ্যামনগর সদর চন্ডিপুর গ্রামে অনুমোদনহীন বেকারীতে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়েছে। বুধবার ১৪ জানুয়ারি দুপুরের পর সদরের চন্ডিপুর এলাকায় গড়ে ওঠা অবৈধ বেকারীতে অভিযান চলে। উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রাশেদ হোসাইনের নেতৃত্বে আভিযানিক দলে বিএসটিআই এর প্রতিনিধি উপস্থিত ছিলেন। এসময় কোন বৈধ কাগজপত্র না থাকার পাশাপাশি অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী তৈরীর কারনে উক্ত বেকারী কতৃপক্ষকে এক হাজার টাকা জরিমানা করা হয়।ভ্রাম্যমান আদালতের নেতৃত্বে থাকা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রাশেদ হোসাইন জানান, অপরিস্কার পরিবেশে তারা খাবার প্রস্তুত করে। এছাড়া বেকারী পরিচালনার জন্য কোন বৈধ কাগজপত্র তারা দেখাতে পারেনি। এক হাজার টাকা জরিমানার পাশাপাশি তাদেরকে এক মাসের সময় দেয়া হয়েছে কাগজপত্র ঠিক করাসহ পরিবেশ উন্নত করতে। পরবর্তীতে অপরিস্কার পরিবেশে খাবার প্রস্তুত করলে এ ধরনের অভিযান পরিচালনা করা হবে বলেও তিনি নিশ্চিত করেন।
সম্পাদক ও প্রকাশক মোঃ খায়রুল ইসলাম
প্রধান কার্যালয়: উত্তর আব্দুল্লাহপুর কোটবাড়ি ফায়দাবাদ ঢাকা।
মোবাইল: 01968525877
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৬