1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
রাজনৈতিক অঙ্গনে গণতন্ত্রের জন্য লড়াই করে গেছেন বেগম খালেদা জিয়া-ঈশ্বরদীতে হাবিবুর রহমান হাবিব - দৈনিক প্রভাতী বাংলাদেশ
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
সোমা মোখলেস মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষা সফর পালিত ২০২৬ পত্নীতলার ৩নং দিবর ইউনিয়নে বিএনপির একমত বিনিময় সভা অনুষ্ঠিত লৌহজংয়ে ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থী মাজেদুল ইসলামের গণসংযোগে জনস্রোত মাদারীপুরে ট্রাক উল্টে খাদে, দুই মৌচাষি নিহত পাংশায় অবৈধ বিএসবি ইটভাটার চিমনি ভেঙে দিল প্রশাসন, জরিমানা ৫০ হাজার টাকা সুন্দরবনে ঝিনুক ও শামুক পাচারকালে ট্রাকসহ ৭ হাজার ৫০০ কেজি মাল জব্দ যশোর-১ শার্শা উপজেলায় বিএনপির তিন জন নেতা জামায়াত ইসলামীতে যোগদান নীলফামারী ডিমলায় জামায়াতে ইসলামীর আমিরের আগমন উপলক্ষে স্বাগত মিছিল মুন্সিগঞ্জ-১ আসনে ধানের শীষের গণজোয়ার-রসুনিয়ায় শেখ আব্দুল্লাহর পথসভা গাজীপুর ১ আসনের একমাত্র স্বতন্ত্র প্রার্থীর স্বতঃস্ফূর্ত জনসংযোগ

ভিডিও সংবাদ 👇👇

রাজনৈতিক অঙ্গনে গণতন্ত্রের জন্য লড়াই করে গেছেন বেগম খালেদা জিয়া-ঈশ্বরদীতে হাবিবুর রহমান হাবিব

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে

মিজানুর রহমান ঈশ্বরদী উপজেলা প্রতিনিধি

দেশের গণতান্ত্রিক রাজনীতির শীর্ষ নেত্রী, গণতন্ত্রের মা, আপোষহীন নেত্রী, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, তারুণ্যের অহংকার তারেক রহমানের মাতা ও সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ঈশ্বরদী উপজেলা ও পৌর মহিলা দলের উদ্যোগে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করেন।আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে ঈশ্বরদী পৌর এলাকার আলোবাগ ক্লাব মাঠে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।মিলাদ মাহফিলে আলোচনা সভায় হাবিবুর রহমান হাবিব বলেন, রাজনৈতিক অঙ্গনে গণতন্ত্রের জন্য লড়াই করে গেছেন মরহুমা বেগম খালেদা জিয়া। একনায়কতন্ত্র থেকে দেশকে শৃংখল মুক্ত করতে তিনি এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। বেগম খালেদা জিয়া অন্যায়ের কাছে কখনো মাথা নতো করেননি। দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য ক্ষমতায় থাকাকালীন সময়ে উন্নয়নমূলক ব্যাপক কাজ করেছেন। রাজনৈতিক প্রতিহিংসার কারণে বেগম জিয়াকে দীর্ঘ সময় জেলখানাতে কাটাতে হয়েছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এক সময় বলেছিলেন, বাংলাদেশের বাইরে আমার কোন ঠিকানা নেই। তার মৃত্যুর পর আজ সেটাই প্রমাণিত হয়েছে।তিনি আরো বলেন, মানবতার মা, আপোসহীন নেত্রী বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র, স্বাধীনতা সার্বভৌমত্ব ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করেছেন। তাঁর আদর্শ ও রাজনৈতিক সংগ্রাম আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। মরহুমা বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর এটাই প্রমাণিত হয়েছে তিনি দলের নন এদেশের মানুষের নেত্রী। তার জানাযার সময় রাজধানী ঢাকার প্রতিটি রাস্তাঘাট জনসমুদ্রে পরিপূর্ণ ছিল। বিশ্বের কোন নারীর জানাযায় এতো মানুষের ঢল নামেনি।দোয়া মাহফিলে উপজেলা মহিলা দলের সভানেত্রী রোকেয়া হাসেমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা, ৯০’র স্বৈরাচার বিরোধী গণ আন্দোলনের মহানায়ক, পাবনা জেলা বিএনপির সফল আহ্বায়ক ও ঈশ্বরদী আটঘরিয়া পাবনা ৪ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষের পদপ্রার্থী হাবিবুর রহমান হাবিব।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সাবেক সভাপতি মোকলেসুর রহমান বাবলু। বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের পাবনা জেলার সাধারণ সম্পাদিকা মেহেরুন্নেসা । দোয়া মাহফিল সঞ্চালন করেন, পৌর মহিলা দলের সভানেত্রী রোকেয়া সুলতানা, দোয়া পরিচালনা করেন ঈশ্বরদী পৌর মসজিদের খতিব রায়হানউদ্দিন।এসময় আরো উপস্থিত ছিলেন, ঈশ্বরদী উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা চামেলি খাতুন, আটঘরিয়া মহিলা দলের সাধারণ সম্পাদিকা শাহনাজ পারভিন, আটঘরিয়া পৌর মহিলা দলের সাধারণ সম্পাদিকা রাবেয়া বসরী, ঈশ্বরদী পৌর মহিলা দলের সাধারণ সম্পাদিকা আফরোজা বেগম, যুগ্ম সাধারণ সম্পাদিকা শরিফা আরজু, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আজমল হোসেন ডাবলু, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা মাহবুবুর রহমান পলাশ, বিএনপি নেতা হাসান আলী বিশ্বাস, দুলাল মন্ডল, রেজাউল করিম, মোয়াজ্জেম হোসেন, শাহ আলম লিটন মাল, উপজেলা শ্রমিক দলের সভাপতি ভাষা প্রামানিক, সাধারণ সম্পাদক ছবি মন্ডল, উপজেলা যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রকি, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ইমরুল কায়েস সুমন, সাধারণ সম্পাদ তানবীর হাসান সুমন, যুবদল নেতা মিজানুর রহমান মিজান, খোরশেদ আলম দিপু, আকরাম রায়হান বাবু, রাকিবুল হাসান আলম, সাইফ হাসান সেলিম, রাকিব হাসান সেন্টুসহ বিএনপিও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট