1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবিতে অফিসার সমিতির মানববন্ধন - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লা নি/হ/ত ৫ জনের বাডি নোয়াখালী সেনবাগে লালমোহনে গলায় ফাঁ/স দিয়ে ২ সন্তানের জনকের আ/ত্ম/হ/ত্যা। solta Super দুই নম্বর লবন বিক্রির বি/রু/দ্ধে অ/ভি/যো/গ। মা ২৬শে মার্চ ২০২৬- এ রাজবাড়ী ফেরীঘাটে বাস ডুবির ঘঠনা। চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় আব্দুল জাব্বার খানঃ চাঁদমুহা সরলপুর যুব সংঘের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন আলীকদম থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

ভিডিও সংবাদ 👇👇

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবিতে অফিসার সমিতির মানববন্ধন

অপু দাস,রাজশাহী ব্যুরো প্রধান
  • প্রকাশিত: বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ৮৮ বার পড়া হয়েছে

অপু দাস,রাজশাহী ব্যুরো প্রধান

বিশ্ববিদ্যালয়ে (রাবি) নিরাপদ ও শান্তিপূর্ণ কর্মপরিবেশ নিশ্চিতের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় অফিসার সমিতি। বুধবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।মানববন্ধনে অংশগ্রহণকারী বক্তারা অভিযোগ করে বলেন, একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ শিক্ষা ও প্রশাসনিক পরিবেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা জানান, বিশ্ববিদ্যালয়ের নিয়মিত প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমে বাধা সৃষ্টি করা হচ্ছে এবং কর্মকর্তা-কর্মচারীদের লক্ষ্য করে নানাভাবে হয়রানি ও হামলার ঘটনা ঘটছে।বক্তারা বলেন, অফিস চলাকালীন সময়ের পাশাপাশি অফিস শেষে বাড়ি ফেরার পথেও কর্মকর্তারা হামলা, ভয়ভীতি ও মানসিক চাপের শিকার হচ্ছেন। দিন দিন এ ধরনের ঘটনার মাত্রা বেড়ে যাওয়ায় কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে চরম উদ্বেগ ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।মানববন্ধনে আরও বলা হয়, কিছু ব্যক্তি ও গোষ্ঠী মব সৃষ্টি করে কর্মকর্তাদের শারীরিকভাবে লাঞ্ছিত করার পাশাপাশি ভয় দেখিয়ে কর্মস্থলকে অনিরাপদ করে তুলছে। এর ফলে শুধু কর্মকর্তা-কর্মচারীদের ব্যক্তিগত নিরাপত্তাই নয়, পুরো বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক শৃঙ্খলা, শিক্ষা কার্যক্রম এবং প্রতিষ্ঠানের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।বক্তারা অভিযোগ করেন, এসব ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বারবার দাবি জানানো হলেও বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। প্রশাসনের এই নিষ্ক্রিয়তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে বলে তারা মন্তব্য করেন। এ কারণে অফিসার সমিতি প্রশাসনের নীরবতার বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।তারা দ্রুত দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার পাশাপাশি ক্যাম্পাসে কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা জোরদারের দাবি জানান।উল্লেখ্য, গত ১৩ জানুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিত রাজশাহী বিশ্ববিদ্যালয় অফিসার সমিতির জরুরি সভায় বর্তমান পরিস্থিতির প্রতিবাদে ধারাবাহিক কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। তারই অংশ হিসেবে বুধবার এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।মানববন্ধনে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় অফিসার সমিতির সভাপতি মো. আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন, কোষাধ্যক্ষ আল-আমিন বিদ্যুৎ, প্রচার সম্পাদক আব্দুল মানিক এবং সদস্য রোকসানা বেগম টুকটুকিসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট