1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
শান্তিগঞ্জের পাথারিয়া বাজরে যাত্রী ছাউনি ভেঙে মালিকানাধীন জায়গায় মাটি ভরাট-জনমনে ক্ষোভ - দৈনিক প্রভাতী বাংলাদেশ
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
সুন্দরবনে ঝিনুক ও শামুক পাচারকালে ট্রাকসহ ৭ হাজার ৫০০ কেজি মাল জব্দ যশোর-১ শার্শা উপজেলায় বিএনপির তিন জন নেতা জামায়াত ইসলামীতে যোগদান নীলফামারী ডিমলায় জামায়াতে ইসলামীর আমিরের আগমন উপলক্ষে স্বাগত মিছিল মুন্সিগঞ্জ-১ আসনে ধানের শীষের গণজোয়ার-রসুনিয়ায় শেখ আব্দুল্লাহর পথসভা গাজীপুর ১ আসনের একমাত্র স্বতন্ত্র প্রার্থীর স্বতঃস্ফূর্ত জনসংযোগ অন্বেষা কলেজিয়েট স্কুলে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ ৪ সন্ত্রাসী আটক ধানের শীষ, তারেক রহমান ও বিএনপি—এই তিন লক্ষ্যেই ঐক্যবদ্ধ আমরা” : নাটোরে দুলু বাঞ্ছারামপুরে জোনায়েদ সাকির গণজোয়ার বাউফলে আ.লীগ নেতা শাহজাদার বিএনপিতে যোগদানের গুঞ্জন, প্রশাসনে তোলপাড়

ভিডিও সংবাদ 👇👇

শান্তিগঞ্জের পাথারিয়া বাজরে যাত্রী ছাউনি ভেঙে মালিকানাধীন জায়গায় মাটি ভরাট-জনমনে ক্ষোভ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ৬০ বার পড়া হয়েছে

শান্তিগঞ্জের পাথারিয়া বাজরে যাত্রী ছাউনি ভেঙে মালিকানাধীন জায়গায় মাটি ভরাট-জনমনে ক্ষোভ

দিলীপ কুমার দাশ, স্টাফ রিপোর্টার (সুনামগঞ্জ)

শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রী ছাউনি ভেঙে মালিকানাধীন জায়গায় মাটি ভরাটের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার পাথারিয়া ইউনিয়নের সুরমা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের পার্শবর্তী পাথারিয়া বাজারে। সরেজমিন মঙ্গলবার পাথারিয়া বাজারে গিয়ে দেখা যায়, বাজারের পূর্ব গলিতে জেলা প্রশাসন কর্তৃক নির্মিত যাত্রী ছাউনির শুধু চারটি পিলার এবং ছাঁদ রয়েছে আর অবশিষ্ট অংশগুলো ভেঙে ফেলা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজনের সাথে আলাপকালে জানা যায়, বিগত কিছুদিন যাবৎ রাতের আঁধারে একটি প্রভাবশালী চক্র নিজেদের ফায়দা হাসিলের জন্য ধীরে ধীরে জনস্বার্থে নির্মিত সরকারি যাত্রী ছাউনিটি ভেঙে ফেলেছে। এবং যাত্রী ছাউনিটি ভাঙ্গার পর গাজীনগর গ্রামের মৃত লাল মিয়ার ছেলে আব্দুল মুমিন এইটাকে রাস্তা হিসেবে ব্যবহার করে নিজ মালিকানাধীন জায়গায় মাটি ভরাট করিয়েছেন। সাধারণ জনগণ ও স্কুল কলেজগামী শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, বৃষ্টি বাদলের দিনে বিভিন্ন গ্রাম থেকে আসা জনগন ও শিক্ষার্থীরা হাট বাজার করা শেষে এবং স্কুল ছুটির পর এই যাত্রী ছাউনিতে বসে গাড়ীর জন্য অপেক্ষা করতেন। এখন আর বসার কোন জায়গা রইলনা। এই যাত্রী ছাউনিটি কে বা কাহারূ ভেঙেছে সঠিক তদন্ত করে তাদেরকে আইনের আওতায় আনা এবং পূণরায় এই যাত্রী ছাউনিটি নির্মাণ করে দেওয়ার জন্য প্রশাসনের উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে জোর দাবী জানান বৃহত্তর পাথারিয়া এলাকাবাসী।

যাত্রী ছাউনিকে রাস্তা হিসেবে ব্যবহার করে নিজ জায়গায় মাটি ভরাটের বিষয়ে গাজীনগর গ্রামের আব্দুল মুমিনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, যাত্রী ছাউনি কে বা কাহারা ভেঙেছে তা আমি জানিনা।

এ ব্যাপারে শান্তিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি মোছা: ফাতেমাতুজ জোহরা জানান, আমি সরেজমিন ঘটনাস্থল পরিদর্শন করেছি। যে বা যাহারা যাত্রী ছাউনি ভেঙেছে তাদের বিরুদ্ধে তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট