1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
বগুড়ায় দুই চানাচুর কারখানাকে ২ লাখ টাকা জরিমানা - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন আলীকদম থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড নওগাঁর পাঁচ থানায় জ্বালানি সংকটে বিপাকে আম চাষিরা, দ্রুত সমাধানের দাবি ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ সকল বীর শহীদদের শ্রদ্ধা জানাল এডভোকেট দিলারা সুলতানা সেতু বাগমারার কৃষকের মাথায় হাত- পিঁয়াজের মণ ২০০ থেকে ২৬০ টাকা,ইতিহাসে তলানীতে দাম রাজশাহীর বাগমারায় মাদক ও অনলাইন জুয়ার বিস্তার, উদ্বিগ্ন স্থানীয়রা লুটপাট ও মিথ্যা মা/মলা/য় বাড়িছাড়া অসহায় পরিবার, আতঙ্কে দিন কাটছে চকবিষ্ণুপুরে মা/দ/ক ও জোয়ার বি/রু/দ্ধে ১৩ নং ভবানীপুর ইউনিয়নে মানববন্ধন কর্মসূচি পালন

ভিডিও সংবাদ 👇👇

বগুড়ায় দুই চানাচুর কারখানাকে ২ লাখ টাকা জরিমানা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ১৬৬ বার পড়া হয়েছে

জিহাদ কাজী বগুড়া জেলা প্রতিনিধি 

বগুড়ার সদর উপজেলার বানদিঘী ও এরুলিয়া এলাকায় অভিযান চালিয়ে দুইটি চানাচুর কারখানাকে মোট ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।আজ বৃহস্পতিবার বগুড়া জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বগুড়া জেলা কার্যালয় এ অভিযান পরিচালনা করে। অভিযানে মাহী চানাচুরকে ১ লাখ টাকা এবং রুচি ফুডকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।অভিযান চলাকালে দেখা যায়, উক্ত কারখানাগুলোতে দীর্ঘ ২ থেকে ৩ মাস ধরে ব্যবহৃত পোড়া তেলে চানাচুর ভাজা হচ্ছিল। অত্যন্ত অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে, ময়লা মেঝেতে এবং নোংরা পায়ে দাঁড়িয়ে চানাচুরে মসলা মেশানো হচ্ছিল। এছাড়া অনুমোদনহীন ও নিষিদ্ধ রাসায়নিক রং ব্যবহার করে খাদ্যপণ্য প্রস্তুত করা হচ্ছিল।
কারখানা দু’টিতে বিএসটিআইসহ কোনো ধরনের মানসনদ ও নিবন্ধন ছাড়াই খাদ্য উৎপাদন করা হচ্ছিল। পাশাপাশি মোড়কে মিথ্যা ও অসম্পূর্ণ ঠিকানা এবং তথ্য ব্যবহার করে পণ্য বাজারজাত করার প্রমাণ পাওয়া যায়।
এসব অপরাধে দোষ স্বীকারোক্তির ভিত্তিতে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহরাব হোসেনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর ৩৯ ধারায় মাহী চানাচুর ও রুচি ফুডকে পৃথকভাবে ১ লাখ টাকা করে মোট ২ লাখ টাকা জরিমানা আরোপ ও আদায় করেন।এসময় অনিরাপদ খাদ্য ও উপকরণ বিধিমালা অনুযায়ী জব্দকৃত খাদ্যপণ্য ও উপকরণ জনসম্মুখে ধ্বংস করা হয়।অভিযানে মো. রাসেল, নিরাপদ খাদ্য অফিসারসহ সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্য সাপোর্ট স্টাফ উপস্থিত ছিলেন। সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করে বগুড়া জেলা পুলিশের একটি চৌকস টিম।বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জানায়, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট