
শাব্বীর আহমদ শিবলী বিশেষ সংবাদদাতা হবিগঞ্জ
অসুস্থ প্রিন্সিপাল মাওলানা আব্দাল হোসেন খাঁন কে দেখতে বানিয়াচং উপজেলা জমিয়ত, ছাত্র ও যুব নেতৃবৃন্দ তাঁর বাসায় খোঁজখবর নিতে যান।আজ ১৪ জানুয়ারি জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের বানিয়াচং উপজেলা শাখার, ছাত্র ও যুব জমিয়তের নির্বাহী মিটিং ঢাকা ট্রাভেলস বড়বাজারে অনুষ্ঠিত হয়।উপজেলা সভাপতি শায়েখ মুখলিসুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা বশির আহমেদের পরিচালনায় মাওলানা তাফাজ্জুল হকের কুরআন তেলাওয়াতের মাধ্যমে মিটিং শুরু হয়।সাংগঠনিক বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ ও আগামী ত্রয়োদশ নির্বাচনে বিএনপি- জমিয়তের জোট কে বিজয়ী করতে স্ব স্ব জায়গা থেকে প্রতিটি ইউনিয়ন ওয়ার্ডে উভয় দলের নেতৃবৃন্দ সমন্বয় করে নির্বাচনী এজেন্ট ও অন্যান্য কার্যক্রম এগিয়ে নিতে বিশদ আলোচনা করা হয়। আগামী ত্রয়োদশ নির্বাচনী প্রচারণায় কে, কোন দিন, কোথায়, কখন যাবেন তার লিস্ট করার জন্য সেক্রেটারী বশির আহমদ কে দায়িত্ব দেয়া হয়।পরিশেষে ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি মুফতি হুজায়ফার আত্মায় মাগফিরাত কামনা ও বানিয়াচং এর শীর্ষ আলেম বানিয়াচং সিনিয়র ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দাল হোসেন খাঁনের আসু-সুস্থতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।দোয়া পরিচালনা করেন উপজেলা সভাপতি শায়েখ মুখলিসুর রহমান। আরো উপস্থিত ছিলেন, সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুল জলিল ইউসুফী,সহ-সভাপতি শায়খুল হাদীস মাওলানা হাবিবুর রহমান, সহ-সভাপতি মাওলানা শায়খ ইকবাল হোসেন, সহ-সভাপতি মাওলানা মুজিবুর রহমান,সহ-সভাপতি শায়েখ সিরাজুল ইসলাম, সহ-সভাপতি মুফতি আহমদ আলী,সহ-সভাপতি হাফিজুদ্দীন , সাধারণ সম্পাদক মাওলানা বশির আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ শাহ সালেহ আহমদ, সাংগঠনিক সম্পাদক হাফেজ শহীদুল ইসলাম, প্রচার সম্পাদক হাফেজ মুফতি শাব্বীর আহমদ শিবলী নোমানী,অর্থ সম্পাদক হাফেজ সাইফুর রহমান, সাহিত্যবিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল কাদের,পাঠাগার সম্পাদক মাওলানা জমীর আলী, দপ্তর সম্পাদক মুফতি তাফাজ্জুলুল হক,১নং ইউনিয়নের সভাপতি হাফেজ বশীরুদ্দীন ,২নং ইউনিয়ন সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মুতাসিম বিল্লাহ,প্রচার সম্পাদক ওলানা মিজানুর রহমান, উপজেলা যুব জমিয়ত সভাপতি হাফেজ তাওহীদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাফেজ শাহ আলম, ২নং ইউনিয়ন যুব জমিয়তের সভাপতি মাওলানা হোসাইন আহমদ, উপজেলা ছাত্র জমিয়ত সভাপতি রাফিউল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মাওলানা ইসলাম উদ্দিন মাসরুর,সাধারণ সম্পাদক মাওলানা তাফাজ্জুল হক, যুব জমিয়ত নেতা হাফেজ এনামুল হক প্রমুখ।