1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
সোনাতলার দিগদাইড় ইউনিয়নের পাঠানপাড়ায় বোরিং করে অবৈধ বালু উত্তোলন, কবরস্থান ও ফসলি জমি হুমকির মুখে - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
শিরোনাম :
ঘুষ নিলে ঠিকানা হবে জেলখানা নয়তো পানিতে: মাদারীপুরে এমপি জাহান্দার আলী কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ঢুকে রোগীকে কোপানোর অ/ভি/যো/গ সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড হুইপ আখতারুজ্জামান মিয়ার উদ্বোধনে ফুলপুর-ধুরইল বারুণী মেলা শুরু সুবিপ্রবিতে ‘সি’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা সম্পন্ন প্রতিকূলতার মাঝেও সুরের জয়: তরুণ তবলচি শ্রাবণ হোসেনের গল্প ফুলগাজীতে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস ও মনমুগ্ধকর কুচকাওয়াজ ন্যায় ও বৈষম্যহীন দেশ গড়তে হবে ও জুলাই সনদ বাস্তবায়ন করা হবে। ২৬ শে মার্চ এক অনুষ্ঠানে সৈয়দ এমরান সালেহ প্রিন্স পরশুরামে নানা আয়োজনে স্বাধীনতা দিবস ও মনমুগ্ধকর কুচকাওয়াজ অনুষ্ঠিত শহীদের স্বপ্নে অসাম্প্রদায়িক বাংলাদেশ,স্বাধীনতা এদিবসে কক্সবাজারে খেলাঘরের বর্ণিল আয়োজন

ভিডিও সংবাদ 👇👇

সোনাতলার দিগদাইড় ইউনিয়নের পাঠানপাড়ায় বোরিং করে অবৈধ বালু উত্তোলন, কবরস্থান ও ফসলি জমি হুমকির মুখে

মহিদুল ইসলাম বগুড়া সোনাতলা উপজেলার প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ১৯৪ বার পড়া হয়েছে

মহিদুল ইসলাম বগুড়া সোনাতলা উপজেলার প্রতিনিধি

বগুড়ার সোনাতলা উপজেলার দিগদাইড় ইউনিয়নের পাঠানপাড়া ঈদগাহ মাঠের দক্ষিণ পাশে আসাদুল ইসলামের মালিকানাধীন ধানী জমিতে বোরিং স্থাপন করে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। এতে পাশ্ববর্তী কবরস্থানসহ একাধিক ফসলি জমি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কোনো ধরনের সরকারি অনুমতি ছাড়াই এভাবে বালু উত্তোলন করা হচ্ছে। ফলে জমির পাড় ধসে পড়ছে এবং কবরস্থানের মাটি সরে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে, যা এলাকাবাসীর মধ্যে চরম উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি করেছে।পাঠানপাড়া গ্রামের বাসিন্দা ক্ষতিগ্রস্ত কৃষক মোঃ আবু সাঈদ জানান, বালু উত্তোলনের কারণে তাঁর জমির বড় একটি অংশ ভেঙে গেছে। এতে ধান চাষে ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে এবং ভবিষ্যতে জমিতে চাষাবাদ করা অনিশ্চিত হয়ে পড়েছে।অভিযোগ রয়েছে, করপুর বাজার এলাকার বাসিন্দা ডিজারের মালিক মিঞ্জুল এই অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িত। স্থানীয়দের দাবি, প্রভাব খাটিয়ে তিনি দীর্ঘদিন ধরে পরিবেশ বিধি লঙ্ঘন করে এ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।এলাকাবাসী অবিলম্বে অবৈধ বালু উত্তোলন বন্ধসহ দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট