1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
খালেদা জিয়ার স্মরণে শ্রীপুরে দোয়া মাহফিল, ঐক্যের আহ্বান ডি এম জিয়াউর রহমানের - দৈনিক প্রভাতী বাংলাদেশ
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
শিরোনাম :
পত্নীতলার ৩নং দিবর ইউনিয়নে বিএনপির একমত বিনিময় সভা অনুষ্ঠিত লৌহজংয়ে ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থী মাজেদুল ইসলামের গণসংযোগে জনস্রোত মাদারীপুরে ট্রাক উল্টে খাদে, দুই মৌচাষি নিহত পাংশায় অবৈধ বিএসবি ইটভাটার চিমনি ভেঙে দিল প্রশাসন, জরিমানা ৫০ হাজার টাকা সুন্দরবনে ঝিনুক ও শামুক পাচারকালে ট্রাকসহ ৭ হাজার ৫০০ কেজি মাল জব্দ যশোর-১ শার্শা উপজেলায় বিএনপির তিন জন নেতা জামায়াত ইসলামীতে যোগদান নীলফামারী ডিমলায় জামায়াতে ইসলামীর আমিরের আগমন উপলক্ষে স্বাগত মিছিল মুন্সিগঞ্জ-১ আসনে ধানের শীষের গণজোয়ার-রসুনিয়ায় শেখ আব্দুল্লাহর পথসভা গাজীপুর ১ আসনের একমাত্র স্বতন্ত্র প্রার্থীর স্বতঃস্ফূর্ত জনসংযোগ অন্বেষা কলেজিয়েট স্কুলে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

ভিডিও সংবাদ 👇👇

খালেদা জিয়ার স্মরণে শ্রীপুরে দোয়া মাহফিল, ঐক্যের আহ্বান ডি এম জিয়াউর রহমানের

মোঃ দোয়েল আহম্মেদ  
  • প্রকাশিত: শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে

মোঃ দোয়েল আহম্মেদ  

রাজশাহী জেলার বাগমারা উপজেলার ৬ নং শ্রীপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড গোয়ালকান্দা সাদোপাড়া গ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী–৪ বাগমারা আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী ডি এম জিয়াউর রহমান। অনুষ্ঠানে তিনি মরহুমা খালেদা জিয়ার রাজনৈতিক অবদান স্মরণ করেন এবং দেশ ও জাতির কল্যাণে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সভাপতি রেজাউল করিম টুটুল, তাহেরপুর পৌরসভার সাবেক মেয়র শামসুর রহমান মিন্টু। ৬ নং শ্রীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সালাম পারভেজ । শ্রীপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ইসমাইল হোসেনের সঞ্চালনায় সাবেক যুবদলের সভাপতি মোঃ হাফিজুর রহমানের সভাপতিত্বে অন্যান্যদের উপস্থিত ছিলেন সাবেক সাধারণ সম্পাদক এমদাদুল হক, সিনিয়র সহ ৬ নং শ্রীপুর ইউনিয়নের সহ সভাপতি আকবর হোসেন মল্লিক, ৬ নং শ্রীপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি উজ্জল হোসেন, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রাজ্জাকসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

দোয়া মাহফিলে সাদোপাড়া গ্রামের জামাল, বাবু ,আসাদুল ইসলাম , ডাঃ জাহেদুল আলম ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শেষপর্যায়ে মরহুমার রুহের মাগফেরাত কামনা এবং দেশ ও জাতির শান্তি সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতের মধ্য দিয়ে দোয়া মাহফিলটি শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট