1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
৫০ পিস ই য়া বা সহ শ্রীনগরের যুবক গ্রে প্তা র,লৌহজংয়ে পুলিশের মা দ ক বি রোধী অ ভি যা ন জোরদার। - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন আলীকদম থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড নওগাঁর পাঁচ থানায় জ্বালানি সংকটে বিপাকে আম চাষিরা, দ্রুত সমাধানের দাবি ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ সকল বীর শহীদদের শ্রদ্ধা জানাল এডভোকেট দিলারা সুলতানা সেতু বাগমারার কৃষকের মাথায় হাত- পিঁয়াজের মণ ২০০ থেকে ২৬০ টাকা,ইতিহাসে তলানীতে দাম রাজশাহীর বাগমারায় মাদক ও অনলাইন জুয়ার বিস্তার, উদ্বিগ্ন স্থানীয়রা লুটপাট ও মিথ্যা মা/মলা/য় বাড়িছাড়া অসহায় পরিবার, আতঙ্কে দিন কাটছে চকবিষ্ণুপুরে মা/দ/ক ও জোয়ার বি/রু/দ্ধে ১৩ নং ভবানীপুর ইউনিয়নে মানববন্ধন কর্মসূচি পালন

ভিডিও সংবাদ 👇👇

৫০ পিস ই য়া বা সহ শ্রীনগরের যুবক গ্রে প্তা র,লৌহজংয়ে পুলিশের মা দ ক বি রোধী অ ভি যা ন জোরদার।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
  • ১০৫ বার পড়া হয়েছে

৫০ পিস ই য়া বা সহ শ্রীনগরের যুবক গ্রে প্তা র,লৌহজংয়ে পুলিশের মা দ ক বি রোধী অ ভি যা ন জোরদার।

আবু বকর সিদ্দিক:-মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি।

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।লৌহজং উপজেলার গোয়ালীমান্দ্রা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃত যুবকের নাম তৈয়ব মিয়া (২৭)।তিনি মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার কামারখোলা গ্রামের বাসিন্দা।

তার পিতার নাম নুরুল হক মিয়া।পুলিশ সূত্রে জানা গেছে,জেলা পুলিশ সুপারের কঠোর নির্দেশনায় অভিযানটি পরিচালিত হয়।লৌহজং থানার একটি আভিযানিক দল বেইলি ব্রিজের পশ্চিম পাশের সড়কে অবস্থান নেয়।এ সময় সন্দেহভাজন হিসেবে তৈয়ব মিয়াকে আটক করা হয়।আটকের পর তার দেহ তল্লাশি চালায় পুলিশ।

তল্লাশিতে তার পরিহিত প্যান্টের পকেট থেকে তিনটি পলিথিনে মোড়ানো ইয়াবা উদ্ধার করা হয়।উদ্ধারকৃত ইয়াবার মোট সংখ্যা ছিল ৫০ পিস।পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।জিজ্ঞাসাবাদে জানা যায়,তিনি দীর্ঘদিন ধরে মাদক বহন ও সরবরাহে জড়িত ছিলেন।তাকে একটি সক্রিয় মাদক চক্রের সদস্য বলে সন্দেহ করা হচ্ছে।

উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে।গ্রেপ্তার আসামিকে থানা হেফাজতে নেওয়া হয়েছে।তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।এ বিষয়ে মুন্সীগঞ্জ জেলা পুলিশ এক বিবৃতিতে জানায়,মাদক নির্মূলে কোনো ছাড় দেওয়া হবে না।জেলায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট