1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
‎দুর্গাপুরে ছাত্রদলের আয়োজনে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লা নি/হ/ত ৫ জনের বাডি নোয়াখালী সেনবাগে লালমোহনে গলায় ফাঁ/স দিয়ে ২ সন্তানের জনকের আ/ত্ম/হ/ত্যা। solta Super দুই নম্বর লবন বিক্রির বি/রু/দ্ধে অ/ভি/যো/গ। মা ২৬শে মার্চ ২০২৬- এ রাজবাড়ী ফেরীঘাটে বাস ডুবির ঘঠনা। চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় আব্দুল জাব্বার খানঃ চাঁদমুহা সরলপুর যুব সংঘের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন আলীকদম থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

ভিডিও সংবাদ 👇👇

‎দুর্গাপুরে ছাত্রদলের আয়োজনে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
  • ১০২ বার পড়া হয়েছে

‎দুর্গাপুরে ছাত্রদলের আয়োজনে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত


‎দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি

: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপার্সন সাবেক তিন বারের প্রধান মন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও শোকসভার আয়োজন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজশাহী দুর্গাপুর উপজেলা ও পৌরসভার ছাত্রদলের নেতৃবৃন্দ।
‎আজ (১৬ জানুয়ারি) শুক্রবার বিকালে দুর্গাপুর ফাজিল মাদ্রাসার মাঠে এই দোয়া মাহফিল ও শোকসভার আয়োজন করা হয়। দোয়া মাহফিল শেষে পথচারীদের মধ্যে তাবারক বিতরণ করেন ছাত্রদলের নেতৃবৃন্দ।

‎অনুষ্ঠানে দূর্গাপুর পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক আলামিন রিমন এর সভাপতিত্বে ও পৌর ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক আল সাইফ জীবন এর সঞ্চালনায় দোয়া মাহফিল ও শোকসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দূর্গাপুর উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক জোবায়েদ হোসেন।

‎দোয়া মাহফিল ও শোকসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক  ও দূর্গাপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আব্দুস সবুর বুলেট।

‎এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মন্ডল, দেলুয়াবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আলেফ উদ্দিন, পৌর যুবদলের সাবেক সভাপতি মোশারফ হোসন, উপজেলা কৃষকদলের সদস্য সচিব মোহায়মেনুল হক রেন্টু, উপজেলা বিএনপির সদস্য ও সাবেক ওয়ার্ড কমিশানার হায়দার আলী, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও জেলা যুবদলের সদস্য নাহিদুল হক বিদয়, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও জেলা যুবদলের সদস্য মাহাবুবুর রহমান, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক ও উপজেলা যুবদল যুগ্ম-আহ্বায়ক গোলাম মাহমুদ সরকার, উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব ও দূর্গাপুর মহিলা ডিগ্রী কলেজের সভাপতি মাইনুল ইসলাম, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি সাইদুর রহমান, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক মিলন শাহ্, পৌর ছাত্রদলের সদস্য সচিব এসএম সাকিব, পৌর ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক শাহাদত হোসেন রাজিব, পৌর ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক রকি, রাজশাহী কলেজ ছাত্রদল নেতা নাসির হোসেন বিদ্যুৎ সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া মাহফিল ও শোকসভায় মোনাজাত করেন দূর্গাপুর ফাজিল মাদ্রাসার শিক্ষক আব্দুল গফুর।

‎দোয়া মাহফিলে নেতৃবৃন্দ বলেন, বেগম খালেদা জিয়া দীর্ঘদিন বাংলাদেশের মানুষের জন্য বাংলাদেশের উন্নয়নের জন্য কাজ করেছেন। বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী হিসেবে বেগম খালেদা জিয়ার অবদান অনস্বীকার্য। আজকে তার রুহের মাগফেরাত কামনায় সারাদেশের সকল শ্রেণী পেশার মানুষ দোয়া করছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট