1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
ফেনীতে সিএনজি ভাড়ার প্রকাশ্য লুটপাট: পৌরসভার নির্দেশ উপেক্ষা করে চালকদের স্বেচ্ছাচার - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১০:২০ অপরাহ্ন
শিরোনাম :
আলীকদম থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড নওগাঁর পাঁচ থানায় জ্বালানি সংকটে বিপাকে আম চাষিরা, দ্রুত সমাধানের দাবি ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ সকল বীর শহীদদের শ্রদ্ধা জানাল এডভোকেট দিলারা সুলতানা সেতু বাগমারার কৃষকের মাথায় হাত- পিঁয়াজের মণ ২০০ থেকে ২৬০ টাকা,ইতিহাসে তলানীতে দাম রাজশাহীর বাগমারায় মাদক ও অনলাইন জুয়ার বিস্তার, উদ্বিগ্ন স্থানীয়রা লুটপাট ও মিথ্যা মা/মলা/য় বাড়িছাড়া অসহায় পরিবার, আতঙ্কে দিন কাটছে চকবিষ্ণুপুরে মা/দ/ক ও জোয়ার বি/রু/দ্ধে ১৩ নং ভবানীপুর ইউনিয়নে মানববন্ধন কর্মসূচি পালন ঘুষ নিলে ঠিকানা হবে জেলখানা নয়তো পানিতে: মাদারীপুরে এমপি জাহান্দার আলী কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ঢুকে রোগীকে কোপানোর অ/ভি/যো/গ

ভিডিও সংবাদ 👇👇

ফেনীতে সিএনজি ভাড়ার প্রকাশ্য লুটপাট: পৌরসভার নির্দেশ উপেক্ষা করে চালকদের স্বেচ্ছাচার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
  • ৭৬ বার পড়া হয়েছে

ফেনীতে সিএনজি ভাড়ার প্রকাশ্য লুটপাট: পৌরসভার নির্দেশ উপেক্ষা করে চালকদের স্বেচ্ছাচার

মোহাম্মদ হানিফ ফেনী জেলা প্রতিনিধি

সালাউদ্দিন–ট্রাংক রোডে নির্ধারিত ভাড়া অমান্য করে নিয়মিত বাড়তি আদায়, প্রশাসনের নীরবতা নিয়ে প্রশ্ন

ফেনী শহরে সিএনজি চালকদের লাগামহীন ভাড়া নৈরাজ্য এখন যাত্রীদের জন্য নিত্যদিনের ভোগান্তির নাম।

পৌরসভার নির্ধারিত ভাড়া প্রকাশ্যে অমান্য করে সালাউদ্দিন থেকে ট্রাংক রোডসহ গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যাত্রীদের কাছ থেকে জোরপূর্বক বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে। দেখার কেউ নেই, বলার কেউ নেই—চালকদের কাছে পৌরসভার নির্দেশ যেন কাগুজে হাস্যরস।

পৌরসভা সূত্রে জানা গেছে, ট্রাংক রোড থেকে সালাউদ্দিন পর্যন্ত সিএনজি ভাড়া নির্ধারিত ১০ টাকা এবং মাঝপথে নামলে ভাড়া মাত্র ৫ টাকা।

অথচ বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন। মাঝপথে যাত্রী নামুক বা না নামুক, অধিকাংশ চালক নির্বিকারভাবে ১০ টাকা আদায় করছে।

কেউ প্রতিবাদ করলে অপমান, হুমকি কিংবা কটু আচরণের শিকার হচ্ছেন যাত্রীরা।
ভুক্তভোগী যাত্রীরা ক্ষোভ প্রকাশ করে বলেন,
“মাঝপথে নামলেও ১০ টাকার কম নেয় না।

কথা বললেই চালকরা রূঢ় আচরণ করে। প্রতিদিন যাতায়াত করা ছাত্র, শ্রমজীবী আর নিম্ন আয়ের মানুষদের পকেট কেটে নিচ্ছে তারা।”

এই অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা সংস্হা, ফেনী জেলা শাখা। সংগঠনটির আঞ্চলিক পরিচালক মোহাম্মদ হানিফ বলেন,
“পৌরসভার নির্ধারিত ভাড়াকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিএনজি চালকরা প্রকাশ্যে যাত্রীদের সঙ্গে প্রতারণা করছে।

এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়—এটি একটি সংঘবদ্ধ অনিয়ম। প্রশাসনের নীরবতা এই অনিয়মকে আরও উৎসাহিত করছে।”
তিনি আরও বলেন,
“আমি ফেনী জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করছি—অবিলম্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বাড়তি ভাড়া আদায়কারী চালকদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে।

না হলে সাধারণ মানুষের ভোগান্তি চরমে পৌঁছাবে।”
নাগরিক সমাজের প্রতিনিধিরা মনে করছেন, আজ এই ভাড়া নৈরাজ্যের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ না নিলে আগামী দিনে চালকদের স্বেচ্ছাচার আরও ভয়াবহ রূপ নেবে।

এতে করে সাধারণ মানুষের যাতায়াতের মৌলিক অধিকার চরমভাবে ক্ষুণ্ন হবে।
ফেনীর সচেতন নাগরিকদের স্পষ্ট ভাষায় দাবি
ন্যায্য ভাড়া আদায় কোনো অনুগ্রহ নয়, এটি জনগণের অধিকার।

সেই অধিকার রক্ষায় প্রশাসনের এখনই মাঠে নামা ছাড়া আর কোনো বিকল্প নেই।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট