1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
বড়াইগ্রামে শ্রমিক সংগঠনের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল - দৈনিক প্রভাতী বাংলাদেশ
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
৩ শ্রমিকের কারাদণ্ড রংপুর বিভাগে অনির্দিষ্টকালের জ্বালানি ধর্মঘট সরবরাহ স্থবির নবম–দশম গ্রেডে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে চাকরির সুযোগ এসেড হবিগঞ্জ কর্তৃক এনরিচ (ENRICH) প্রকল্পের আওতায় কৃষক উদ্বুদ্ধকরণ ভ্রমণ (Farmers’ Exposer Visit) অনুষ্ঠিত সংসদ অধিবেশনে বিরোধী দলের রণকৌশল নির্ধারণ ডা. শফিকুরের সভাপতিত্বে বৈঠক মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা আরব আমিরাত-বাহরাইনসহ তিন দেশে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা ফুলবাড়ীয়ায় ছেলে ও নাতির হাতে বৃদ্ধ নি/হ/ত ইরান-ইসরাইল যুদ্ধ লোহিত সাগরে হুথি আতঙ্কে সতর্ক অবস্থানে ইইউ নান্দাইলে ইছহাক রওশন ফাউন্ডেশনের মানবিক যাত্রা শুরু, অসহায় আজিজুল হকের পাশে সহায়তার হাত ১৪ এপ্রিল থেকে কৃষিকার্ড বিতরণ শুরু ডা. জাহিদ হোসেন প্রতিটি পরিবারের নারী প্রধান পাবেন ‘ইউনিভার্সাল ফ্যামিলি কার্ড সমাজকল্যাণ মন্ত্রী

ভিডিও সংবাদ 👇👇

বড়াইগ্রামে শ্রমিক সংগঠনের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
  • ৯৩ বার পড়া হয়েছে

নাটোর জেলা প্রতিনিধি: মোঃ আলমগীর কবির

‎নাটোরের বড়াইগ্রামে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোরআন তেলাওয়াত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।১৬ জানুয়ারি শুক্রবার বড়াইগ্রাম পৌর এলাকার বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে আয়োজিত এই ধর্মীয় কর্মসূচিতে শ্রমিক নেতাকর্মীসহ নানা শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ অংশ নেন।
‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিবহন শ্রমিক ইউনিয়ন লক্ষ্মীকোল শাখার সভাপতি মোঃ জিল্লুর রহমান। দোয়া মাহফিল পরিচালনা করেন লক্ষ্মীকোল ইজিবাইক শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ সানোয়ার হোসেন। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন পৌর শ্রমিক দল বড়াইগ্রামের সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা।এ সময় উপস্থিত ছিলেন ইমারতের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল খালেক, ইজিবাইক শ্রমিক সমিতির সাবেক সভাপতি মোঃ সুরুজ আলী, সিএনজি মালিক সমিতির সভাপতি আফসার আলী, ট্রাক ও লরি শ্রমিক ইউনিয়নের সভাপতি আনসার আলীসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। পরে অনুষ্ঠিত বিশেষ দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার বিদেহী রুহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, গণতন্ত্রের সুস্থ ধারায় প্রত্যাবর্তন এবং শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার ও কল্যাণ কামনা করা হয়।বক্তারা তাদের বক্তব্যে বলেন, বেগম খালেদা জিয়া গণতন্ত্র ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করেছেন। বিশেষ করে শ্রমজীবী মানুষের মর্যাদা, ন্যায্য মজুরি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে একটি দায়িত্বশীল জাতীয় সরকার কার্যকর ভূমিকা রাখবে এমন প্রত্যাশা ব্যক্ত করেন তারা।দোয়া মাহফিল শেষে আয়োজকরা বলেন, আল্লাহ তাআলা যেন মরহুমার রুহের মাগফিরাত দান করেন এবং তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। একই সঙ্গে মানবিক চেতনা ও শ্রমিকদের অধিকার আদায়ের লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের ধর্মীয় ও সামাজিক কর্মসূচি অব্যাহত রাখার অঙ্গীকার করেন তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট