আবু বকর সিদ্দিক:-মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর উদ্যোগে নির্বাচনী প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।একই সঙ্গে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।আজ শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার ঘোড়দৌড় বাজারস্থ বিএনপির প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় লৌহজং উপজেলার দশটি ইউনিয়নের জাসাস নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-২ (লৌহজং-টঙ্গীবাড়ি) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা জাসাসের সদস্য সচিব আশরাফ উদ্দিন আসু।এছাড়া উপজেলা জাসাসের সভাপতি শেখ মো.শাহআলম ও সাধারণ সম্পাদক হাজী মো.ইকবাল হোসেন বেপারীসহ স্থানীয় নেতৃবৃন্দ সভায় বক্তব্য রাখেন।বক্তারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের সাংগঠনিক শক্তি আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন।তারা বলেন,দলীয় ঐক্য ও শৃঙ্খলার মাধ্যমে মাঠপর্যায়ে সক্রিয় ভূমিকা পালন করতে হবে।ভোটারদের কাছে বিএনপির বার্তা পৌঁছে দিতে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ জোরদারের আহ্বান জানানো হয়।সভায় একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে নেতাকর্মীদের প্রস্তুতি গ্রহণের নির্দেশনা দেওয়া হয়।বক্তারা আরও বলেন,গণতন্ত্র পুনরুদ্ধারে আসন্ন নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ।এ লক্ষ্যে সাংস্কৃতিক অঙ্গনের নেতাকর্মীদের ভূমিকা উল্লেখযোগ্য হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।সভা শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।এ সময় দেশ ও জাতির শান্তি,সমৃদ্ধি এবং গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য দোয়া করা হয়।দোয়া শেষে উপস্থিত নেতাকর্মীদের মাঝে তোবারক বিতরণ করা হয়।অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন।
সম্পাদক ও প্রকাশক মোঃ খায়রুল ইসলাম
প্রধান কার্যালয়: উত্তর আব্দুল্লাহপুর কোটবাড়ি ফায়দাবাদ ঢাকা।
মোবাইল: 01968525877
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৬