1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের নির্বাচনী সমীকরণে নতুন মোড়- আপিলে প্রার্থিতা ফিরে পেলেন হাসিনা খান চৌধুরী - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লা নি/হ/ত ৫ জনের বাডি নোয়াখালী সেনবাগে লালমোহনে গলায় ফাঁ/স দিয়ে ২ সন্তানের জনকের আ/ত্ম/হ/ত্যা। solta Super দুই নম্বর লবন বিক্রির বি/রু/দ্ধে অ/ভি/যো/গ। মা ২৬শে মার্চ ২০২৬- এ রাজবাড়ী ফেরীঘাটে বাস ডুবির ঘঠনা। চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় আব্দুল জাব্বার খানঃ চাঁদমুহা সরলপুর যুব সংঘের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন আলীকদম থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

ভিডিও সংবাদ 👇👇

ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের নির্বাচনী সমীকরণে নতুন মোড়- আপিলে প্রার্থিতা ফিরে পেলেন হাসিনা খান চৌধুরী

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
  • ১০৬ বার পড়া হয়েছে

ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের নির্বাচনী সমীকরণে নতুন মোড়-
আপিলে প্রার্থিতা ফিরে পেলেন হাসিনা খান চৌধুরী

মোঃ এমদাদুল হক ভূইয়া
নান্দাইল (উপজেলা) প্রতিনিধিঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিলে প্রার্থিতা ফিরে পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী হাসিনা খান চৌধুরী। নির্বাচন কমিশন (ইসি) তাঁর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করায় তিনি ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসন থেকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পেলেন।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে অনুষ্ঠিত শুনানি শেষে নির্বাচন কমিশন এ সিদ্ধান্ত প্রদান করে। সকাল ১০টায় শুরু হওয়া এ শুনানিতে স্থানীয় পর্যায়ে মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থী ও তাঁদের প্রতিনিধিরা অংশ নেন।

এর আগে গত ৪ জানুয়ারি স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে ১ শতাংশ ভোটার তালিকার অসংগতি দেখিয়ে হাসিনা খান চৌধুরীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে ময়মনসিংহের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়। পরবর্তীতে নির্বাচন কমিশনে গত ৫ জানুয়ারি আপিল গ্রহণ শুরু হলে তিনি তার প্রার্থীতা বাতিলের বিরুদ্ধে আপিল করেন।

শুনানি শেষে নির্বাচন কমিশন মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার করে হাসিনা খান চৌধুরীর প্রার্থিতা বৈধ ঘোষণা করে। ফলে তিনি আনুষ্ঠানিকভাবে ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন।

হাসিনা খান চৌধুরী বৃহত্তম ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির অমৃত্যু আহ্বায়ক এবং সাবেক সংসদ সদস্য বর্ষীয়ান রাজনীতিবিদ ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসন থেকে তিনবার এবং ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসন থেকে একবার সংসদ সদস্য নির্বাচিত মরহুম খুররম খান চৌধুরীর সহধর্মিণী।

হাসিনা খান চৌধুরীর প্রার্থিতা ফিরে পাওয়ায় ময়মনসিংহ-৯ আসনে রাজনৈতিক অঙ্গনে ভিন্ন এক আবহ সৃষ্টি হয়েছে। স্থানীয় রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে এই সিদ্ধান্ত। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তাঁর নির্বাচনে অংশগ্রহণ এই আসনের বিদ্যমান হিসাব-নিকাশে বড় ধরনের পরিবর্তন আনতে পারে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট