মোঃজমির উদ্দিন পীরগাছা (রংপুর) প্রতিনিধি
রংপুরের পীরগাছা উপজেলা ৮ নং কৈকুড়ী ইউনিয়ন দেবী চৌধুরাণী, মকসুদ খাঁ (শালমারা) গ্রামে ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় ও লাঠি খেলা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ১৭ জানুয়ারি বিকালে ০৩ ঘটিকায় সময় বড় ঘোড়া, মাঝারি ঘোড়া ও ছোট ঘোড়া ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা আরম্ভ করেন, সভাপতিত্বে করেন নুর আলম মিয়া চেয়ারম্যান ৮ নং কৈকুড়ী ইউনিয়ন পরিষদ সঞ্চালনায় তৌফিক।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আবু নাসের শাহ্ মোঃমাহবুবার রহমান, সাবেক উপজেলায় চেয়ারম্যান, পীরগাছা,উপজেলা ও সংসদ সদস্য পদপ্রার্থী রংপুর -৪।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নুরুল ইসলাম দূলু,পরিচালক, দেবী চৌধুরাণী পল্লী উন্নয়ন কেন্দ্র, তাহমিদুর রহমান (সাবু)ভারপ্রাপ্ত অধ্যক্ষ,দেবী চৌধুরাণী ডিগ্রি কলেজ, জবেদ আলী, বিশিষ্ট ব্যবসায়ী,আলতাফ হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী,এছাড়াও উপস্থিত ছিলেন জাতীয় পাটি নেতাকর্মী বিভিন্ন এলাকায় থেকে হাজার হাজার জনগণ ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় ও লাঠি খেলা দেখা জন্য এসেছে। প্রথম পুরস্কার একটি গরু, দ্বিতীয় পুরস্কার একটি খাসি,তৃতীয় পুরস্কার একটি এন্ড্রোয়েড ফোন, লাঠি খেলার পুরস্কার মোবাইল, গামছা ও গেঞ্জি।
সম্পাদক ও প্রকাশক মোঃ খায়রুল ইসলাম
প্রধান কার্যালয়: উত্তর আব্দুল্লাহপুর কোটবাড়ি ফায়দাবাদ ঢাকা।
মোবাইল: 01968525877
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৬