1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
ঠাকুরগাঁওয়ে আটরশি বিশ্ব জাকের মঞ্জিল রুহিয়া থানা কর্মী গ্রুপের কম্বল বিতরণ - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন আলীকদম থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড নওগাঁর পাঁচ থানায় জ্বালানি সংকটে বিপাকে আম চাষিরা, দ্রুত সমাধানের দাবি ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ সকল বীর শহীদদের শ্রদ্ধা জানাল এডভোকেট দিলারা সুলতানা সেতু বাগমারার কৃষকের মাথায় হাত- পিঁয়াজের মণ ২০০ থেকে ২৬০ টাকা,ইতিহাসে তলানীতে দাম রাজশাহীর বাগমারায় মাদক ও অনলাইন জুয়ার বিস্তার, উদ্বিগ্ন স্থানীয়রা লুটপাট ও মিথ্যা মা/মলা/য় বাড়িছাড়া অসহায় পরিবার, আতঙ্কে দিন কাটছে চকবিষ্ণুপুরে মা/দ/ক ও জোয়ার বি/রু/দ্ধে ১৩ নং ভবানীপুর ইউনিয়নে মানববন্ধন কর্মসূচি পালন

ভিডিও সংবাদ 👇👇

ঠাকুরগাঁওয়ে আটরশি বিশ্ব জাকের মঞ্জিল রুহিয়া থানা কর্মী গ্রুপের কম্বল বিতরণ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ৬৮ বার পড়া হয়েছে

বেলাল হোসেন ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ

চলমান তীব্র শৈত্যপ্রবাহে মানবতার হাত বাড়িয়ে দিয়েছে আটরশি বিশ্ব জাকের মঞ্জিল এর রুহিয়া থানা কর্মী গ্রুপ। শীতার্ত ও অসহায় মানুষের কষ্ট লাঘবে ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানার বিভিন্ন এলাকায় শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়েছে।শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল থেকে রুহিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আয়োজিত এই কর্মসূচিতে কর্মী গ্রুপের সদস্যরা নিজ হাতে দরিদ্র, অসহায় ও শীতার্ত মানুষের মাঝে কম্বল তুলে দেন। শীতের কনকনে ঠান্ডায় মানবিক উষ্ণতা ছড়িয়ে দিতে এই উদ্যোগ এলাকাবাসীর মাঝে প্রশংসা কুড়িয়েছে।এ সময় রুহিয়া থানা কর্মী গ্রুপের প্রধান হামিদুল ইসলাম জানান ,শীত মৌসুমে যেন কোনো মানুষ কষ্টে না থাকে, সেই চিন্তা থেকেই এই আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।শীতবস্ত্র পেয়ে উপকৃত মানুষজন বিশ্ব জাকের মঞ্জিল এর রুহিয়া থানা কর্মী গ্রুপের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এমন মহতী উদ্যোগকে আন্তরিকভাবে সাধুবাদ জানান।স্থানীয়দের মতে, সামাজিক ও মানবিক কাজে রুহিয়া থানা কর্মী গ্রুপের ভূমিকা সত্যিই প্রশংসনীয়। এই উদ্যোগ শীতার্ত মানুষের মুখে হাসি ফুটিয়েছে এবং সমাজে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট