1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
রাজবাড়ীতে পাম্প কর্মচারীকে গাড়ি চাপা দিয়ে মারলেন চালক - দৈনিক প্রভাতী বাংলাদেশ
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম :
পলাশ উপজেলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনে আসতে চান, এ কে এম জাকির হোসেন – ভোলায় গাঁ/জা/সহ ২ জন মা/দ/ক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড। হাম সংকটে রাজশাহী বিভাগ: সংক্রমণ ৩১ শতাংশ ছাড়িয়ে, শিশুদের মধ্যে বাড়ছে মৃ/ত্যু ও উদ্বেগ দোয়ারাবাজারে ধর্মীয় নেতৃবৃন্দ ও যুবকদের সঙ্গে দুর্যোগের আগাম সতর্কবার্তা প্রচার বিষয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠান ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃ/ত্যু। সোনাগাজীতে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত গাজীপুরের কালিয়াকৈরে গাউসুল আযম বৈরাবরীর ওরস সম্পন্ন। আজ দুপুর ১ টার পরে ঢাকা ও ঢাকার আশেপাশে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার পূর্বাভাস দিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। ডিবির গোয়েন্দা জালে আলোচিত ও বরখাস্তকৃত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মোঃ আফজল নাছের। বনের জমি দখল করে স্থাপনা নির্মাণ: ধলাপাড়ায় হাতেনাতে গ্রে/প্তা/র ২

ভিডিও সংবাদ 👇👇

রাজবাড়ীতে পাম্প কর্মচারীকে গাড়ি চাপা দিয়ে মারলেন চালক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ৭৫ বার পড়া হয়েছে

মো: তুহিন মন্ডল (পাংশা,  রাজবাড়ী প্রতিনিধি) 

রাজবাড়ীর খানখানাপুর করিম ফিলিং স্টেশন থেকে গাড়িতে তেল নিয়ে টাকা না দিয়ে পালানোর সময় পাম্পকর্মী রিপন সাহা পথ আটকালে, তাকে গাড়ি চাপা দিয়ে মেরে গাড়ি নিয়ে পালিয়ে যায় সাবেক যুবদল নেতা ও ঠিকাদার আবুল হাশেম সুজন। নিহত রিপন সাহা রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর সাহাপাড়া এলাকার পবিত্র সাহার ছেলে।পাম্প কর্মচারিদের বক্তব্য ও সিসিটিভি ফুটেজে দেখা যায়, এককটি জিপ গাড়ি এসে ৫ হাজার টাকার তেল নেয়। টাকা না দিয়ে চলে যেতে গেলে রিপন গাড়ির সামনে গিয়ে বাধা দিলে তাকে চাপা দিয়ে চালক পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ফুটেজে দেখা যায়, রাজবাড়ী জেলা যুবদলের সাবেক সভাপতি ও ঠিকাদার আবুল হাসেম সুজন গাড়িতে তেল নিচ্ছেন। পরে তিনি টাকা না দিয়ে চলে যাওয়ার সময় এ ঘটনা ঘটে।রাজবাড়ীর আহলাদিপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মিজানুর রহমান বলেন, ভোর রাতে করিম ফিলিং স্টেশন থেকে তেল নিয়ে টাকা না দিয়ে ঢাকা মেট্টো-ঘ ১৩-৩৪৭৬ নম্বরের একটি জিপ গাড়ি চলে যাচ্ছিলো। এ সময় টাকার জন্য রিপন সাহা দৌড়ে মহাসড়কে যান। এর কিছুক্ষন পরে অন্য শ্রমিক জাকির হোসেন রিপনের মরদেহ মহাসড়কে পড়ে থাকতে দেখেন। এ সময় মরদেহের মাথা ও মুখ থেতলানো ছিলো।
ওসি আরও জানান, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে একটি মামলার প্রক্রিয়া চলমান আছে।রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ খোন্দকার জিয়াউর রহমান বলেন, জিজ্ঞাসাবাদের জন্য আবুল হাসেম সুজনকে আটক করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট