1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
নকলায় সুজন এর কমিটির পরিচিতি ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত - দৈনিক প্রভাতী বাংলাদেশ
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
শিরোনাম :
সোমা মোখলেস মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষা সফর পালিত ২০২৬ পত্নীতলার ৩নং দিবর ইউনিয়নে বিএনপির একমত বিনিময় সভা অনুষ্ঠিত লৌহজংয়ে ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থী মাজেদুল ইসলামের গণসংযোগে জনস্রোত মাদারীপুরে ট্রাক উল্টে খাদে, দুই মৌচাষি নিহত পাংশায় অবৈধ বিএসবি ইটভাটার চিমনি ভেঙে দিল প্রশাসন, জরিমানা ৫০ হাজার টাকা সুন্দরবনে ঝিনুক ও শামুক পাচারকালে ট্রাকসহ ৭ হাজার ৫০০ কেজি মাল জব্দ যশোর-১ শার্শা উপজেলায় বিএনপির তিন জন নেতা জামায়াত ইসলামীতে যোগদান নীলফামারী ডিমলায় জামায়াতে ইসলামীর আমিরের আগমন উপলক্ষে স্বাগত মিছিল মুন্সিগঞ্জ-১ আসনে ধানের শীষের গণজোয়ার-রসুনিয়ায় শেখ আব্দুল্লাহর পথসভা গাজীপুর ১ আসনের একমাত্র স্বতন্ত্র প্রার্থীর স্বতঃস্ফূর্ত জনসংযোগ

ভিডিও সংবাদ 👇👇

নকলায় সুজন এর কমিটির পরিচিতি ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ৪৫ বার পড়া হয়েছে

মো: জহিরুল ইসলাম জেলা প্রতিনিধি, শেরপুর

শেরপুরের নকলায় সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর নকলা উপজেলা শাখার নবগঠিত ২৪ সদস্য বিশিষ্ট কমিটির পরিচিতি ও শীতবস্ত্র (কম্বল) বিতরণ অনুষ্ঠিত হয়েছে।নকলা মুক্ত মঞ্চে এ আয়োজিত পরিচিতি সভায় নবগঠিত কমিটির কার্যক্রম ও লক্ষ্য তুলে ধরা হয় এবং পরে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সুজন-এর শেরপুর জেলার দায়িত্বপ্রাপ্ত সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং তাঁরা সংগঠনের সুশাসন প্রতিষ্ঠা, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং নাগরিক অধিকার বাস্তবায়নের উদ্দেশ্যে নানা কর্মকৌশল ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।নবাগত ২৪ সদস্য বিশিষ্ট কমিটিতে দায়িত্বপ্রাপ্তরা হলেন সভাপতি: মো: জাহিদুল ইসলাম সহ-সভাপতি: হুমায়ুন কবির সাধারণ সম্পাদক: মাহাবুবুর রহমান সহ-সাধারণ সম্পাদক: মনোয়ার হোসেন শাহাদত
কোষাধ্যক্ষ: হাসান তারেক এছাড়াও অন্যান্য পদে দায়িত্বশীল নেতৃবৃন্দকে পরিচিত করা হয়।সভায় বক্তারা বলেন, সুজন একটি নাগরিকমুখী সংগঠন,সুশাসন, স্বচ্ছতা, জবাবদিহিতা প্রতিষ্ঠা এবং মানবিক কাজে এগিয়ে আসাই সংগঠনের মূল লক্ষ্য।পরিচিতি সভা শেষে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হলে উপকারভোগীদের মাঝে আনন্দের আমেজ দেখা যায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট