1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
মাদারীপুরে বেগম জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও কম্বল বিতরণ অনুষ্ঠিত - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লা নি/হ/ত ৫ জনের বাডি নোয়াখালী সেনবাগে লালমোহনে গলায় ফাঁ/স দিয়ে ২ সন্তানের জনকের আ/ত্ম/হ/ত্যা। solta Super দুই নম্বর লবন বিক্রির বি/রু/দ্ধে অ/ভি/যো/গ। মা ২৬শে মার্চ ২০২৬- এ রাজবাড়ী ফেরীঘাটে বাস ডুবির ঘঠনা। চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় আব্দুল জাব্বার খানঃ চাঁদমুহা সরলপুর যুব সংঘের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন আলীকদম থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

ভিডিও সংবাদ 👇👇

মাদারীপুরে বেগম জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও কম্বল বিতরণ অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ৮২ বার পড়া হয়েছে

জহিরুল ইসলাম হৃদয় মাদারীপুর জেলা প্রতিনিধি

মাদারীপুর সদর উপজেলা যুবদলের আহ্বায়ক নাহিদুজ্জামান খান নাহিদের উদ্যোগে, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।শুক্রবার বিকেলে মাদারীপুর-০২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী জাহানের অস্থায়ী কার্যালয়ে এই কর্মসূচি শুরু হয়।প্রথমে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরবর্তীতে সদর উপজেলা পরিষদ সংলগ্ন উপজেলা যুবদলের আহ্বায়কের কার্যালয়ে প্রায় ১৫০০ অসহায় ও দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব ও মাদারীপুর-০২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী জাহান্দার আলী জাহান। তিনি বলেন, “ছিণমূলের মানুষের পাশে দাঁড়ানোই বিএনপির রাজনীতি। নাহিদুজ্জামান খান নাহিদের এই মানবিক উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।উপস্থিত নেতৃবৃন্দ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন।চৌধুরী আব্দুল্লা আল মামুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, জেলা যুবদল।
এস এম তুহিন: সদস্য সচিব, সদর উপজেলা যুবদল।
আপেল মাহমুদ খান: যুগ্ম আহ্বায়ক, সদর উপজেলা যুবদল।ইমাম শিকদার: যুগ্ম আহ্বায়ক, সদর উপজেলা যুবদল।আজিজুল তালুকদার: যুগ্ম আহ্বায়ক, সদর উপজেলা যুবদল।জাবের খান, যুগ্ম আহ্বায়ক, সদর উপজেলা যুবদল।এছাড়াও বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ-সংগঠনের জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ কর্মসূচিতে অংশ নেন। তীব্র শীতে কম্বল পেয়ে স্থানীয় অসহায় মানুষগুলো আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট