
মোঃইমরান হক গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের ইজ্জতপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে পারুলী স্পোর্টিং ক্লাবের আয়োজনে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত হয়েছে। উক্ত আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ১৭ জানুয়ারী শনিবার বিকেলে ইজ্জতপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে বানিয়াচালা ফুটবল একাদশ বনাম একতা স্পোর্টিং ক্লাব ফুটবল একাদশ মুখোমুখি হয়। টানটান উত্তেজনাপূর্ণ খেলায় কোন দল গোল করতে না পারায় টাইব্রেকারের মাধ্যমে বানিয়াচালা ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে অতিথিরা ট্রফি তুলে দেন। একই সঙ্গে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথিদের হাতে খেলোয়াড়দের ক্রেস্ট প্রদান করা হয়, যা পুরো আয়োজনকে আরও মর্যাদাপূর্ণ করে তোলে। উক্ত খেলায় পারুল স্পোটিং ক্লাবের সভাপতি শাহানুর সরকারের সভাপতিত্বে ও সিনিয়র সহ-সভাপতি জাহিদুল হাসান মোল্লাহ রিপনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল মোতালেব, খেলার উদ্বোধন করেন গাজীপুর সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক, আমন্ত্রিত অতিথি হিসেবে খেলা উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির সদস্য সচিব খাইরুল কবির মন্ডল আজাদ, যুগ্ম আহ্বায়ক মোসলেহ উদ্দিন মৃধা, মোক্তারুল করিম শামীম মোড়ল, রাজাবাড়ি ইউনিয়ন পরিষদের প্রশাসক গোলাম মোরশেদ মুরাদ,গাজীপুর জেলা শ্রমিক দলের সদস্য সচিব আবুল কালাম প্রধান, শ্রীপুর পৌর যুবদলের সদস্য সচিব আবু তাহের প্রধান।আমন্ত্রিত অতিথি হিসেবে খেলা উপস্থিত ছিলেন বাংলাভিশন টেলিভিশনের মানব সম্পদ ও প্রশাসন বিভাগের এক্সিকিউটিভ অফিসার মোখলেছুর রহমান, যায়যায়দিন পত্রিকার গাজীপুর প্রতিনিধি মাহবুবুল আলম,রাজাবাড়ি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সদস্য আব্দুস সামাদ আলহাজ্ব ইসমাইল হোসেন আজাদ,যাদের সহযোগিতায় খেলা পরিচালনা করা হয় তারা হলেন পারুল স্পোটিং ক্লাবের,সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ শাহ আলম, ক্রিয়া সম্পাদক, সাইদুর রহমান, সিনিয়র যুগ্ম সম্পাদক জুয়েল রানা, সাংগঠনিক সম্পাদক সাজেদুল ইসলাম মিথুন,প্রচার ও প্রকাশনা সম্পাদক আল আমিন মোল্লা, মাজহারুল ইসলামসহ অন্যান্যরা। খেলায় গাজীপুর জেলার বিভিন্ন স্থান থেকে হাজার হাজার ফুটবল খেলা প্রেমিক দর্শনার্থীরা উপস্থিত ছিলেন।