1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
টিটিসির দুই ইন্সট্রাক্টরের বিরুদ্ধে ঘুষ–দুর্নীতির অভিযোগে মানববন্ধন - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লা নি/হ/ত ৫ জনের বাডি নোয়াখালী সেনবাগে লালমোহনে গলায় ফাঁ/স দিয়ে ২ সন্তানের জনকের আ/ত্ম/হ/ত্যা। solta Super দুই নম্বর লবন বিক্রির বি/রু/দ্ধে অ/ভি/যো/গ। মা ২৬শে মার্চ ২০২৬- এ রাজবাড়ী ফেরীঘাটে বাস ডুবির ঘঠনা। চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় আব্দুল জাব্বার খানঃ চাঁদমুহা সরলপুর যুব সংঘের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন আলীকদম থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

ভিডিও সংবাদ 👇👇

টিটিসির দুই ইন্সট্রাক্টরের বিরুদ্ধে ঘুষ–দুর্নীতির অভিযোগে মানববন্ধন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ৬০ বার পড়া হয়েছে

সৈয়দ আল রাজী, জেলা প্রতিনিধি পিরোজপুর

পিরোজপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) দুই ইন্সট্রাক্টরের বিরুদ্ধে ঘুষ ও দুর্নীতির অভিযোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। রবিবার (১৮ জানুয়ারি) দুপুরে পিরোজপুর বাইপাস সড়কে অবস্থিত টিটিসি কার্যালয়ের সামনে স্থানীয় সর্বস্তরের জনগণের অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।অভিযোগের মুখে থাকা ইন্সট্রাক্টররা হলেন, টিটিসির সিভিল বিভাগের ইন্সট্রাক্টর কামরুল হাসান এবং ইলেকট্রিক্যাল বিভাগের ইন্সট্রাক্টর কবির আলম।মানববন্ধনে অংশগ্রহণকারী বক্তারা অভিযোগ করেন, বিদেশগামী কর্মীদের জন্য টিটিসিতে পরিচালিত তিন দিনব্যাপী প্রি-ডিপার্চার ট্রেনিং এবং সৌদি আরবগামী কর্মীদের তাকামল (Takamol) অ্যাসেসমেন্ট পরীক্ষায় অর্থের বিনিময়ে পাস করানোর একটি অবৈধ বাণিজ্য দীর্ঘদিন ধরে চলে আসছে। পরীক্ষায় উত্তীর্ণ করিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে সংশ্লিষ্ট ইন্সট্রাক্টর ও তাদের সঙ্গে জড়িত একটি সংঘবদ্ধ চক্র বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ করা হয়।বক্তারা দাবি করেন, এই অবৈধ প্রক্রিয়ার মাধ্যমে এখন পর্যন্ত প্রায় ১০ কোটি টাকার ঘুষ লেনদেন হয়েছে। বিশেষ করে অসহায় ও দরিদ্র বিদেশগামী শ্রমিকদের দুর্বলতাকে পুঁজি করে নিয়মিতভাবে অর্থ আদায় করে আসছে ওই চক্রটি।
মানববন্ধনে আরও বলা হয়, এ ধরনের অনিয়ম ও দুর্নীতির কারণে একদিকে শ্রমিকরা আর্থিকভাবে সর্বস্বান্ত হচ্ছেন, অন্যদিকে আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এতে ভবিষ্যতে বিদেশে কর্মসংস্থানের সুযোগ হুমকির মুখে পড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন বক্তারা।মানববন্ধন থেকে অভিযুক্ত দুই ইন্সট্রাক্টরের বিরুদ্ধে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। একই সঙ্গে পুরো টিটিসির কার্যক্রম খতিয়ে দেখে দুর্নীতিমুক্ত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়।এ বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত দুই ইন্সট্রাক্টরের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।মানববন্ধনে ভুক্তভোগীদের মধ্যে বক্তব্য রাখেন মো. সাইফুল আলম, মো. রিয়াজ রায়হান, মো. উজ্জ্বলসহ স্থানীয় অন্যান্য সচেতন নাগরিকরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট