1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
ফেনীতে বিএনপির সাইবার ইউজার দলের উদ্যোগে নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত - দৈনিক প্রভাতী বাংলাদেশ
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
সোমা মোখলেস মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষা সফর পালিত ২০২৬ পত্নীতলার ৩নং দিবর ইউনিয়নে বিএনপির একমত বিনিময় সভা অনুষ্ঠিত লৌহজংয়ে ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থী মাজেদুল ইসলামের গণসংযোগে জনস্রোত মাদারীপুরে ট্রাক উল্টে খাদে, দুই মৌচাষি নিহত পাংশায় অবৈধ বিএসবি ইটভাটার চিমনি ভেঙে দিল প্রশাসন, জরিমানা ৫০ হাজার টাকা সুন্দরবনে ঝিনুক ও শামুক পাচারকালে ট্রাকসহ ৭ হাজার ৫০০ কেজি মাল জব্দ যশোর-১ শার্শা উপজেলায় বিএনপির তিন জন নেতা জামায়াত ইসলামীতে যোগদান নীলফামারী ডিমলায় জামায়াতে ইসলামীর আমিরের আগমন উপলক্ষে স্বাগত মিছিল মুন্সিগঞ্জ-১ আসনে ধানের শীষের গণজোয়ার-রসুনিয়ায় শেখ আব্দুল্লাহর পথসভা গাজীপুর ১ আসনের একমাত্র স্বতন্ত্র প্রার্থীর স্বতঃস্ফূর্ত জনসংযোগ

ভিডিও সংবাদ 👇👇

ফেনীতে বিএনপির সাইবার ইউজার দলের উদ্যোগে নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ৬১ বার পড়া হয়েছে

মোহাম্মদ হানিফ ফেনী জেলা প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল, ফেনী জেলা শাখার উদ্যোগে এক নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ফেনী শহরের একটি মিলনায়তনে এ কর্মশালা আয়োজন করা হয়।কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা বিএনপির আহ্বায়ক জনাব শেখ ফরিদ বাহার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী হাবিবুল্লাহ মানিক, যুগ্ন আহবায়ক এয়াকুব নবী, ফেনী জেলা ছাত্রদলের সভাপতি জনাব সালাউদ্দিন মামুনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।কর্মশালায় নির্বাচনী কার্যক্রমে সাইবার ব্যবস্থাপনা, অনলাইন প্রচারণা, ভুয়া তথ্য প্রতিরোধ, ভোটার সচেতনতা বৃদ্ধি এবং গণতান্ত্রিক আন্দোলনে ডিজিটাল প্ল্যাটফর্মের কার্যকর ব্যবহারের উপর প্রশিক্ষণ প্রদান করা হয়।প্রধান অতিথির বক্তব্যে শেখ ফরিদ বাহার বলেন,“আগামী দিনে নির্বাচন ও গণতান্ত্রিক আন্দোলনে সাইবার যোদ্ধাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক তথ্য জনগণের কাছে পৌঁছে দেওয়া এবং অপপ্রচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এখন সময়ের দাবি।”বিশেষ অতিথির বক্তব্যে আলাল উদ্দিন আলাল বলেন,বর্তমান সময়ে রাজনীতির একটি বড় অংশ অনলাইনভিত্তিক। তাই সাইবার ইউজার দলের নেতাকর্মীদের প্রশিক্ষিত ও সচেতন হয়ে মাঠে কাজ করতে হবে। জনগণের ভোটাধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।যুগ্ম আহ্বায়ক গাজী হাবিবুল্লাহ মানিক তার বক্তব্যে বলেন,সুষ্ঠু নির্বাচনের জন্য শুধু মাঠের আন্দোলন নয়, ডিজিটাল প্ল্যাটফর্মেও শক্ত অবস্থান গড়ে তুলতে হবে। এই প্রশিক্ষণ কর্মশালা সেই লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।ফেনী জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন বলেন,যুবসমাজ ও ছাত্রসমাজকে সাইবার জগতে আরও সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। গণতন্ত্র ও ভোটাধিকারের প্রশ্নে কোনো আপস নয়।কর্মশালায় অংশগ্রহণকারী নেতাকর্মীরা বলেন, এই ধরনের প্রশিক্ষণ তাদের সাংগঠনিক দক্ষতা বৃদ্ধির পাশাপাশি আগামী দিনের রাজনৈতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।শেষে আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের প্রশিক্ষণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট