1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
বরিশাল বিভাগে রেল সংযোগের দাবি - দৈনিক প্রভাতী বাংলাদেশ
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
পত্নীতলার ৩নং দিবর ইউনিয়নে বিএনপির একমত বিনিময় সভা অনুষ্ঠিত লৌহজংয়ে ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থী মাজেদুল ইসলামের গণসংযোগে জনস্রোত মাদারীপুরে ট্রাক উল্টে খাদে, দুই মৌচাষি নিহত পাংশায় অবৈধ বিএসবি ইটভাটার চিমনি ভেঙে দিল প্রশাসন, জরিমানা ৫০ হাজার টাকা সুন্দরবনে ঝিনুক ও শামুক পাচারকালে ট্রাকসহ ৭ হাজার ৫০০ কেজি মাল জব্দ যশোর-১ শার্শা উপজেলায় বিএনপির তিন জন নেতা জামায়াত ইসলামীতে যোগদান নীলফামারী ডিমলায় জামায়াতে ইসলামীর আমিরের আগমন উপলক্ষে স্বাগত মিছিল মুন্সিগঞ্জ-১ আসনে ধানের শীষের গণজোয়ার-রসুনিয়ায় শেখ আব্দুল্লাহর পথসভা গাজীপুর ১ আসনের একমাত্র স্বতন্ত্র প্রার্থীর স্বতঃস্ফূর্ত জনসংযোগ অন্বেষা কলেজিয়েট স্কুলে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

ভিডিও সংবাদ 👇👇

বরিশাল বিভাগে রেল সংযোগের দাবি

মোঃ সাজ্জাদ আলম বরিশাল 
  • প্রকাশিত: রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

মোঃ সাজ্জাদ আলম বরিশাল 

বাংলাদেশের আটটি বিভাগের মধ্যে বরিশাল বিভাগ একটি অন্যতম গুরুত্বপূর্ণ ও জনবহুল বিভাগ।এ বিভাগের বিভিন্ন জেলায় বিপুলসংখ্যক মানুষের বসবাস রয়েছে। বিভিন্ন প্রতিবেদন ও পরিসংখ্যানে দেখা যায়, দেশের অন্যান্য জেলা ও বিভাগীয় শহরের পাশাপাশি রাজধানী ঢাকা শহরেও বরিশাল বিভাগের মানুষের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বেশি।

অথচ দুঃখজনক হলেও সত্য বরিশাল বিভাগের সঙ্গে এখনো কোনো জেলা বা বিভাগের সরাসরি রেল যোগাযোগ গড়ে ওঠেনি। স্বাধীনতার ৫৪ বছর পার হয়ে গেলেও এ বিভাগের মানুষ আজও রেল সুবিধা থেকে বঞ্চিত। ফলে যাতায়াতের জন্য তাদের সড়ক ও নৌপথের ওপর নির্ভর করতে হয়, যেখানে গুনতে হয় অতিরিক্ত ভাড়া, অপচয় হয় মূল্যবান সময়, আর ভোগান্তি তো রয়েছেই।রেল যোগাযোগ স্থাপিত হলে বরিশাল বিভাগের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে, ব্যবসা-বাণিজ্য সম্প্রসারিত হবে, শিক্ষার্থী ও কর্মজীবীদের যাতায়াত সহজ হবে এবং সার্বিকভাবে জাতীয় উন্নয়নে এই বিভাগের অবদান আরও বৃদ্ধি পাবে। অতএব বরিশাল বিভাগের সঙ্গে রেল সংযোগ স্থাপন করা এ অঞ্চলের সাধারণ জনগণের দীর্ঘদিনের প্রাণের দাবি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোরালোভাবে অনুরোধ দেশের ভারসাম্যপূর্ণ উন্নয়নের স্বার্থে দ্রুত বরিশাল বিভাগকে রেল নেটওয়ার্কের আওতায় আনা হোক।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট