1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
বাসাইলে ঝরল দুটি প্রাণ: মোটরসাইকেল দুর্ঘটনায় পথচারীসহ চালকের মৃত্যু - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লা নি/হ/ত ৫ জনের বাডি নোয়াখালী সেনবাগে লালমোহনে গলায় ফাঁ/স দিয়ে ২ সন্তানের জনকের আ/ত্ম/হ/ত্যা। solta Super দুই নম্বর লবন বিক্রির বি/রু/দ্ধে অ/ভি/যো/গ। মা ২৬শে মার্চ ২০২৬- এ রাজবাড়ী ফেরীঘাটে বাস ডুবির ঘঠনা। চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় আব্দুল জাব্বার খানঃ চাঁদমুহা সরলপুর যুব সংঘের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন আলীকদম থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

ভিডিও সংবাদ 👇👇

বাসাইলে ঝরল দুটি প্রাণ: মোটরসাইকেল দুর্ঘটনায় পথচারীসহ চালকের মৃত্যু

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ৯৬ বার পড়া হয়েছে

মোহাম্মদ নাসির মিয়া, বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি:

টাঙ্গাইলের বাসাইলে দ্রুতগতির একটি মোটরসাইকেলের ধাক্কায় আরফান খান (৭৫) নামে এক পথচারী এবং মিলন (২৪) নামে মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও দুই আরোহী গুরুত্বর আহত হয়েছেন।​শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় টাঙ্গাইল-নলুয়া সড়কের বাসাইল এমদাদ হামিদা ডিগ্রি কলেজের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।​নিহতরা হলেন- ​আরফান খান (৭৫), বাসাইল পৌরসভার চকপাড়া এলাকার মৃত মোকসেদ খানের ছেলে। তিনি একজন অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য এবং ​মিলন (২৪), টাঙ্গাইল সদর উপজেলার গোসাই জোয়াইর এলাকার মিন্টু মিয়ার ছেলে। তিনি মোটরসাইকেলটির চালক ছিলেন। ​আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া না গেলেও পুলিশ জানিয়েছে, তারা বর্তমানে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সখিপুর উপজেলার দাড়িয়াপুরে ‘ফাইলা পাগলার মেলা’ দেখে একটি মোটরসাইকেলে তিনজন আরোহী টাঙ্গাইলের দিকে ফিরছিলেন। পথে বাসাইল এমদাদ হামিদা ডিগ্রি কলেজের সামনে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান এবং পথচারী আরফান খানকে সজোরে ধাক্কা দেন। এতে ঘটনাস্থলেই পথচারী আরফান খান এবং মোটরসাইকেল চালক মিলনের মৃত্যু হয়। মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে গিয়ে অন্য দুই আরোহী গুরুতর আহত হন।​বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। আহত দুইজনকে চিকিৎসার জন্য দ্রুত টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।” ​আইনি প্রক্রিয়ার বিষয়ে তিনি বলেন, “এখন পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট