
আবু বকর সিদ্দিক:- মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার কনকসার ইউনিয়ন অটো গ্যারেজ সমিতির মালিকদের ভাড়া বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদে অটোভাড়া কমানোর দাবিতে বিক্ষোভ করেছেন অটোচালকরা। উপজেলার বিভিন্ন এলাকা থেকে শত শত অটোচালক লৌহজং উপজেলা পরিষদ প্রাঙ্গণে জড়ো হন।
এ সময় তারা গ্যারেজ ভাড়া বৃদ্ধি অবিলম্বে বাতিলের দাবি জানান।চালকদের অভিযোগ,অতিরিক্ত গ্যারেজ ভাড়ার চাপের কারণে দৈনন্দিন আয় মারাত্মকভাবে কমে যাচ্ছে।তারা বলেন,বর্তমান জ্বালানি ও যন্ত্রাংশের মূল্যবৃদ্ধির মধ্যে ভাড়া বাড়ানো অমানবিক।অটোভাড়া নির্ধারণে চালকদের সঙ্গে আলোচনা না করায় ক্ষোভ প্রকাশ করেন তারা।
চালকরা একটি যৌক্তিক ও সহনীয় ভাড়া কাঠামো প্রণয়নের দাবি তোলেন।তারা জানান,দাবি মানা না হলে বৃহত্তর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।বিক্ষোভ চলাকালে পরিস্থিতি শান্ত ছিল।খবর পেয়ে স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা ঘটনাস্থলে যান।প্রশাসনের পক্ষ থেকে আলোচনার মাধ্যমে সমাধানের আশ্বাস দেওয়া হয়।