
মোহাম্মদ হানিফ ফেনী জেলা প্রতিনিধি
ফেনী-২ (সদর) আসনে একমাত্র স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী বিশিষ্ট শিক্ষানুরাগী, ইসলামী চিন্তাবিদ, কর্মীবান্ধব, ন্যায়পরায়ণ ও সমাজসেবক ইঞ্জিনিয়ার মোঃ ইসমাইল (আজাদ) (বিএসসি, সিভিল)-এর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ।গত বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) হাইকোর্ট বিভাগের দেওয়া রায়ে তার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।এর মাধ্যমে ফেনী-২ আসনে ইঞ্জিনিয়ার মোঃ ইসমাইল (আজাদ)-এর নির্বাচনী প্রার্থিতা চূড়ান্তভাবে বহাল থাকল।উল্লেখ্য, গত ৪ জানুয়ারি ফেনীতে অনুষ্ঠিত মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে ফেনী জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা ইঞ্জিনিয়ার মোঃ ইসমাইল (আজাদ)-এর মনোনয়ন বাতিল ঘোষণা করেন। পরবর্তীতে প্রধান নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধেও আপত্তি জানিয়ে তিনি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে রিট আবেদন করেন।রিট আবেদনের শুনানি শেষে হাইকোর্ট বিভাগের সম্মানিত বিচারপতি প্রার্থীর পক্ষে রায় প্রদান করে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। আদালতের এ রায়ে ফেনী-২ আসনের সাধারণ ভোটারদের মাঝে স্বস্তি ও আনন্দের অনুভূতি লক্ষ্য করা গেছে।মনোনয়ন বৈধ ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ইঞ্জিনিয়ার মোঃ ইসমাইল (আজাদ) মহান আল্লাহ তায়ালার দরবারে শুকরিয়া আদায় করে বলেন,ফেনী-২ আসনের জনগণের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করার লক্ষ্যেই আমি মনোনয়নপত্র জমা দিয়েছিলাম। ন্যায়বিচারের মাধ্যমে আমার অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। ইনশাআল্লাহ, নির্বাচিত হলে আমি ফেনী-২ আসনের জনগণের সার্বিক কল্যাণে নিজেকে সম্পূর্ণভাবে নিয়োজিত রাখবো।তিনি আরও বলেন, জনগণের ভালোবাসা, দোয়া ও সমর্থনই তার রাজনীতির মূল শক্তি। শিক্ষা, নৈতিকতা, সামাজিক ন্যায়বিচার ও উন্নয়নকে প্রাধান্য দিয়েই তিনি তার নির্বাচনী কর্মকাণ্ড পরিচালনা করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।ফেনী-২ আসনের রাজনৈতিক অঙ্গনে এ রায়কে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখা হচ্ছে। অনেকেই মনে করছেন, এই রায়ের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আইনের শাসনের একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপিত হলো।