গোলাম মোস্তফা শার্শা উপজেলা প্রতিনিধি (যশোর)
জাতীয় ঐক্যের প্রতীক, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও আপসহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ও আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শার্শা উপজেলার অন্তর্গত কায়বা ইউনিয়নের রাড়ি পুকুর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের আয়োজনে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোর–৮৫/১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব নুরুজ্জামান লিটনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।দোয়া মাহফিলে দেশ ও জাতির সার্বিক কল্যাণ এবং মরহুমার রুহের মাগফিরাত কামনা করা হয়।
সম্পাদক ও প্রকাশক মোঃ খায়রুল ইসলাম
প্রধান কার্যালয়: উত্তর আব্দুল্লাহপুর কোটবাড়ি ফায়দাবাদ ঢাকা।
মোবাইল: 01968525877
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৬